১৪/২৬. অধ্যায়ঃ

ইমামের জুমু'আর দিনে খুত্ববায় সদাক্বার প্রতি উদ্বুদ্ধ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪০৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: جَاءَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ بِهَيْئَةٍ بَذَّةٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَّيْتَ؟» قَالَ: لَا، قَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ، وَحَثَّ النَّاسَ عَلَى الصَّدَقَةِ»، فَأَلْقَوْا ثِيَابًا فَأَعْطَاهُ مِنْهَا ثَوْبَيْنِ، فَلَمَّا كَانَتِ الْجُمُعَةُ الثَّانِيَةُ جَاءَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَحَثَّ النَّاسَ عَلَى الصَّدَقَةِ، قَالَ: فَأَلْقَى أَحَدَ ثَوْبَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جَاءَ هَذَا يَوْمَ الْجُمُعَةِ بِهَيْئَةٍ بَذَّةٍ، فَأَمَرْتُ النَّاسَ بِالصَّدَقَةِ، فَأَلْقَوْا ثِيَابًا، فَأَمَرْتُ لَهُ مِنْهَا بِثَوْبَيْنِ، ثُمَّ جَاءَ الْآنَ فَأَمَرْتُ النَّاسَ بِالصَّدَقَةِ، فَأَلْقَى أَحَدَهُمَا»، فَانْتَهَرَهُ وَقَالَ: «خُذْ ثَوْبَكَ»

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি জুমআর দিনে ছেঁড়া কাপড়ে আসলো, তখন নাবী (ﷺ) খুতবা দিচ্ছিলেন। রসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কি সালাত আদায় করেছ? সে বলল না; তিনি বললেন, তুমি দুই রাকাত সালাত আদায় করে নাও আর লোকদের সদকার প্রতি উৎসাহিত করলেন। তারা কাপড় দান করল, তিনি সেখান থেকে তাকে দু’টি কাপড় দিলেন।দ্বিতীয় জুমআর ঐ ব্যক্তি আসলো, তখন রসূলুল্লাহ (ﷺ) খুতবা দিচ্ছিলেন- তিনি লোকদের সদকার প্রতি উদ্বুদ্ধ করলেন। রাবী বলেন, ঐ ব্যক্তিও তার দুই কাপড়ের একটা সদকা করে দিল। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, এ ব্যক্তি গত জুমআর ছিন্ন বস্ত্রে এসেছিল, তখন আমি লোকদের সদকা করার আদেশ দিয়েছিলাম, তারা কাপড় দান করেছিল, তখন আমি তাকে সেখান থেকে দুইটা কাপড় দেয়ার আদেশ দিয়েছিলাম। এরপর এ ব্যক্তি এখন আসলো এবং আমি লোকদের সদকার আদেশ দিলাম, তো লোকটি তার দুইটি কাপড় থেকে একটি দান করে দিল। নাবী (ﷺ) তাকে ধমক দিলেন এবং বললেন, তুমি তোমার কাপড় নিয়ে নাও।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন