১৫/৪. অধ্যায়ঃ

সফরের সময় নাফল সলাত ছেড়ে দেয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৫৮

أَخْبَرَنِي نُوحُ بْنُ حَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ، فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ إِلَى طِنْفِسَةٍ لَهُ فَرَأَى قَوْمًا يُسَبِّحُونَ، قَالَ: مَا يَصْنَعُ هَؤُلَاءِ؟ قُلْتُ: يُسَبِّحُونَ، قَالَ: لَوْ كُنْتُ مُصَلِّيًا قَبْلَهَا أَوْ بَعْدَهَا لَأَتْمَمْتُهَا، «صَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ لَا يَزِيدُ فِي السَّفَرِ عَلَى الرَّكْعَتَيْنِ»، وَأَبَا بَكْرٍ حَتَّى قُبِضَ، وَعُمَرَ وَعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ كَذَلِكَ

ঈসা ইব্‌ন হাফ্‌স (রহঃ) হতে বর্ণিতঃ

আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন যে, আমি এক সফরে ইবন উমর (রাঃ)-এর সাথে ছিলাম। তিনি যুহর এবং আসর দু’ রাকাত করে সালাত আদায় করলেন। তারপর তিনি তার বিছানায় ফিরে গেলেন। তখন তিনি দেখলেন যে, মুসল্লীরা নফল সালাত আদায় করা আরম্ভ করে দিয়েছে। তিনি প্রশ্ন করলেন, এরা কি করছে? আমি বললাম, তাঁরা নফল সালাত আদায় করছে। তিনি বললেন, যদি আমি এ দু’ রাকাত ফরজের পূর্বে বা পরে নফল সালাত আদায় করতাম তা হলে পূর্ণ চার রাকাত পড়তাম।আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে থেকেছি, তিনি সফরে দু’ রাকাতের অধিক আদায় করতেন না। আমি আবু বকর (রাঃ), উমর (রাঃ) ও উসমান (রাঃ)-এরও সাহচর্য লাভ করেছি। তাঁরাও মৃত্যু পর্যন্ত অনুরূপ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন