১/১০৮. অধ্যায়ঃ

আদেশ অনুযায়ী যে ব্যক্তি উযূ করে তার সাওয়াব

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৭

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ - هُوَ ابْنُ سَعْدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو يَحْيَى سُلَيْمُ بْنُ عَامِرٍ وَضَمْرَةُ بْنُ حَبِيبٍ وَأَبُو طَلْحَةَ نُعَيْمُ بْنُ زِيَادٍ قَالُوا: سَمِعْنَا أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ يَقُولُ: سَمِعْتُ عَمْرَو بْنَ عَبَسَةَ يَقُولُ: " قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الْوُضُوءُ؟ قَالَ: «أَمَّا الْوُضُوءُ فَإِنَّكَ إِذَا تَوَضَّأْتَ فَغَسَلْتَ كَفَّيْكَ، فَأَنْقَيْتَهُمَا خَرَجَتْ خَطَايَاكَ مِنْ بَيْنِ أَظْفَارِكَ وَأَنَامِلِكَ، فَإِذَا مَضْمَضْتَ وَاسْتَنْشَقْتَ مَنْخِرَيْكَ وَغَسَلْتَ وَجْهَكَ وَيَدَيْكَ إِلَى الْمِرْفَقَيْنِ وَمَسَحْتَ رَأْسَكَ وَغَسَلْتَ رِجْلَيْكَ إِلَى الْكَعْبَيْنِ اغْتَسَلْتَ مِنْ عَامَّةِ خَطَايَاكَ، فَإِنْ أَنْتَ وَضَعْتَ وَجْهَكَ لِلَّهِ عَزَّ وَجَلَّ خَرَجْتَ مِنْ خَطَايَاكَ كَيَوْمَ وَلَدَتْكَ أُمُّكَ». قَالَ أَبُو أُمَامَةَ فَقُلْتُ: يَا عَمْرَو بْنَ عَبَسَةَ انْظُرْ مَا تَقُولُ أَكُلُّ هَذَا يُعْطَى فِي مَجْلِسٍ وَاحِدٍ؟ فَقَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ كَبِرَتْ سِنِّي وَدَنَا أَجَلِي وَمَا بِي مِنْ فَقْرٍ فَأَكْذِبَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَقَدْ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

মুআবিয়া ইব্‌ন সালেহ (রহঃ) হতে বর্ণিতঃ

আবু ইয়াহিয়া, সুলাইম ইবনু আমির, যমরাহ ইবনু হাবিব এবং আবু ত্বলহা নুয়াইম ইবনু জিয়াদ (রহঃ) আমাকে বলেছেন যে, আমরা আবু উমামা আল বাহিলী (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আমর ইবনু আবাসা (রাঃ)-কে বলতে শুনেছি; তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! ওযু কিভাবে করতে হয়?তিনি বললেন, “ওযু! তুমি যখন ওযু কর এবং তোমার হস্ত তালুদ্বয় ধৌত কর এবং পরিষ্কার করে ধৌত কর তখন তোমার পাপসমূহ তোমার নখের ভেতর হতে এবং তোমার অঙ্গুলির অগ্রভাগ হতে বের হয়ে যায়। আর যখন তুমি কুলি ও নাকের ভেতরকার অংশ ধৌত কর এবং তোমার চেহারা ধৌত কর ও কনুই পর্যন্ত হাত ধৌত কর এবং মাথা মাসাহ কর ও টাখনু পর্যন্ত পা ধৌত কর, তখন তুমি তোমার সাধারণ পাপসমূহ যেন ধুয়ে ফেললে। আর যখন তুমি তোমার চেহারা আল্লাহ তা’আলার জন্য স্থাপন কর, তখন তুমি পাপ হতে ঐ দিনের মতো মুক্ত হয়ে যাও, যেদিন তোমার জননী তোমাকে জন্ম দিয়েছিল।”আবু উমামা বলেন, আমি বললাম, হে আমর ইবনু আবাসা! দেখ তুমি কি বলছ! একই মজলিসে কি এসব কিছু দান করা হয়? তিনি বললেন, আল্লাহর কসম। আমি বৃদ্ধাবস্থায় পৌঁছেছি আর আমার মৃত্যু নিকটবর্তী। এমতাবস্থায় আমার কোন অভাবও নেই যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্পর্কে মিথ্যা বলবো। রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমার দুই কান তা শ্রবণ করেছে আর আমার অন্তর তা মনে রেখেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন