১৬/১৬. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৪৮৬ - গ্রহণে দুই রাকাত সালাত

অন্য আর এক প্রকার বর্ণনা

সূর্যগ্রহণে দুই রাকাত সালাত ও আল্লাহর নিদর্শনের শিক্ষা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৪৮৬

وأَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، أَنَّ جَدَّهُ عُبَيْدَ اللَّهِ بْنَ الْوَازِعِ حَدَّثَهُ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الْهِلَالِيِّ، قَالَ: كَسَفَتِ الشَّمْسُ وَنَحْنُ إِذْ ذَاكَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، فَخَرَجَ فَزِعًا يَجُرُّ ثَوْبَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ أَطَالَهُمَا، فَوَافَقَ انْصِرَافُهُ انْجِلَاءَ الشَّمْسِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ مِنْ ذَلِكَ شَيْئًا فَصَلُّوا كَأَحْدَثِ صَلَاةٍ مَكْتُوبَةٍ صَلَّيْتُمُوهَا»

ক্ববীসাহ্ ইবনু মুখারিক্ব আল হিলালী (রাঃ) হতে বর্ণিতঃ

একবার সূর্যগ্রহণ লাগল। তখন আমরা আল্লাহর রাসূল (ﷺ)-এর সাথে মাদীনায় ছিলাম। তখন তিনি ভীতসন্ত্রস্ত হয়ে কাপড় সামলাতে সামলাতে বের হলেন। তারপর দু' রাক্'আত সালাত আদায় করলেন এবং তা এত দীর্ঘায়িত করলেন যে, তাঁর সালাতের সমাপ্তির সাথে সাথে সূর্যের আলো বিকশিত হয়ে গেল। এরপর তিনি আল্লাহ তা'আলার প্রশংসা ও গুণাগুণ বর্ণনা করলেন। অতঃপর বললেন যে, চন্দ্র-সূর্য আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন। নিশ্চয় কারও জন্ম মৃত্যুর কারণে তাদের গ্রহণ হয় না। অতএব তোমরা যখন তার কোন কিছু দেখতে পাও, তখন সালাত আদায় কর তোমাদের সম্প্রতি আদায়কৃত ফরজ সালাতের ন্যায়।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৪৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূর্যগ্রহণের সময় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর আমল সংক্ষেপে এসেছে। বর্ণনাকারী বলেন, তারা মদিনায় রাসূল صلى الله عليه وسلم-এর সঙ্গে ছিলেন। তখন সূর্যগ্রহণ হলে তিনি ভীত অবস্থায় কাপড় সামলাতে সামলাতে বের হন। এরপর তিনি দুই রাকাত সালাত আদায় করেন এবং সালাত এত দীর্ঘ করেন যে, সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য আলোকিত হয়ে যায়। তারপর তিনি আল্লাহর প্রশংসা করেন এবং বলেন, চন্দ্র-সূর্য আল্লাহর নিদর্শনের দুটি নিদর্শন। এগুলো কারও জন্ম বা মৃত্যুর কারণে গ্রহণগ্রস্ত হয় না। তাই এমন কিছু দেখলে সদ্য আদায় করা ফরজ সালাতের মতো সালাত আদায় করতে বলা হয়েছে। এই হাদিস সূর্যগ্রহণের সালাত, দুই রাকাত নামাজ এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার সরল শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূর্যগ্রহণ হলে রাসূল صلى الله عليه وسلم দুই রাকাত সালাত আদায় করেছেন।
  • গ্রহণ কারও জন্ম বা মৃত্যুর কারণে হয় না।
  • সালাত শেষে আল্লাহর প্রশংসা করা হয়েছে।
  • গ্রহণ দেখলে সালাতের মাধ্যমে আল্লাহর দিকে ফেরা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন