১৬/১৬. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৪৮৫ - গ্রহণ আল্লাহর নিদর্শন

অন্য আর এক প্রকার বর্ণনা

গ্রহণ আল্লাহর নিদর্শন: সূর্যগ্রহণে সালাতের নির্দেশ

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৪৮৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ يَجُرُّ ثَوْبَهُ فَزِعًا، حَتَّى أَتَى الْمَسْجِدَ، فَلَمْ يَزَلْ يُصَلِّي بِنَا حَتَّى انْجَلَتْ، فَلَمَّا انْجَلَتْ، قَالَ: «إِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ إِلَّا لِمَوْتِ عَظِيمٍ مِنَ الْعُظَمَاءِ، وَلَيْسَ كَذَلِكَ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا بَدَا لِشَيْءٍ مِنْ خَلْقِهِ خَشَعَ لَهُ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا كَأَحْدَثِ صَلَاةٍ صَلَّيْتُمُوهَا مِنَ الْمَكْتُوبَةِ»

নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে একবার সূর্যগ্রহণ লাগল। তখন তিনি ভীতসন্ত্রস্ত হয়ে তাঁর কাপড় সামলাতে সামলাতে বের হয়ে মসজিদে গেলেন এবং আমাদের নিয়ে এভাবে সালাত আদায় করতে থাকলেন যে, সূর্য আলোকিত হয়ে গেল।যখন সূর্য আলোকিত হয়ে গেল, তখন তিনি বললেন, মানুষেরা ধারণা করে যে, সূর্য এবং চন্দ্র গ্রহণ শুধু বিশিষ্ট ব্যক্তিদের ইন্তিকালের কারণেই হয়ে থাকে, কিন্তু বিষয়টি তা নয়। কারও জন্ম মৃত্যুর কারণে চন্দ্র-সূর্য গ্রহণ হয় না, বরং তা হলো আল্লাহর নিদর্শনসমূহের দু'টি নিদর্শন। যখন আল্লাহ তা'আলা তাঁর কোন সৃষ্টির প্রতি তাঁর নিদর্শনের বহিঃপ্রকাশ ঘটান, তখন ঐ সৃষ্টি তাঁর অনুগত হয়ে যায়। অতএব, তোমরা যখন তা দেখ, তখন সালাত আদায় কর, তোমাদের আদায়কৃত ফরজ সালাতের মধ্যে সম্প্রতি আদায়কৃত সালাতের ন্যায়।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৪৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল শিক্ষা হলো গ্রহণকে কুসংস্কারের সঙ্গে না জড়ানো এবং সালাতে ফিরে যাওয়া। বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি ভীত অবস্থায় কাপড় সামলাতে সামলাতে মসজিদে যান। তিনি সাহাবীদের নিয়ে সালাত আদায় করেন, যতক্ষণ না সূর্য আলোকিত হয়। এরপর তিনি বলেন, মানুষ মনে করে সূর্য ও চন্দ্রগ্রহণ কোনো বড় ব্যক্তির মৃত্যুর কারণে হয়। কিন্তু বিষয়টি এমন নয়। কারও জন্ম বা মৃত্যুর কারণে চন্দ্র-সূর্য গ্রহণ হয় না। বরং এগুলো আল্লাহর নিদর্শন। তাই এমন ঘটনা দেখলে সালাত আদায় করতে বলা হয়েছে। এই হাদিস সূর্যগ্রহণের নামাজের গুরুত্ব, আল্লাহভীতি এবং ভুল বিশ্বাস থেকে দূরে থাকার কথা সহজভাবে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গ্রহণকে কোনো মানুষের জন্ম বা মৃত্যুর সঙ্গে যুক্ত করা ঠিক নয়।
  • গ্রহণ আল্লাহর নিদর্শনের একটি বড় স্মরণ।
  • গ্রহণ দেখলে সালাত আদায় করতে বলা হয়েছে।
  • রাসূল صلى الله عليه وسلم গ্রহণের সময় দ্রুত মসজিদে গিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন