১/১১২. অধ্যায়ঃ
মাযী কখন উযূ নষ্ট করে এবং কখন করে না
সুনানে নাসাঈ : ১৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫২
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ قَالَ: قَالَ عَلِيٌّ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، - وَكَانَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتِي - فَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَهُ، فَقُلْتُ لِرَجُلٍ جَالِسٍ إِلَى جَنْبِي: سَلْهُ. فَسَأَلَهُ فَقَالَ: «فِيهِ الْوُضُوءُ»
আবূ আবদূর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
আলী (রাঃ) বলেছেন, আমি এমন ছিলাম যে, প্রায় আমার মযী নির্গত হতো। আর নবী (ﷺ)-এর কন্যা আমার স্ত্রী হওয়ায় আমি তাঁকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করতাম। অতএব আমি আমার পাশে বসা এক ব্যক্তিকে এ ব্যাপারে তাঁকে (রাসূলুল্লাহ (ﷺ)-কে) জিজ্ঞেস করতে বললাম। অতঃপর সে জিজ্ঞেস করলে তিনি (ﷺ) বললেন, এতে ওজু করতে হবে।
[১] পেশাবের আগে বা পরে এবং সামান্য কামোত্তেজনার ফলে যে পাতলা সামান্য আঠাল পানি পুরুষাঙ্গ থেকে বের হয়,তাকে মযী বা বীর্যরস বলে। তা বের হলে উযূ ভঙ্গ হয়।
