১৭/১৬. অধ্যায়ঃ
তারকার সাহায্যে বৃষ্টি কামনা অপছন্দনীয়
সুনানে নাসাঈ : ১৫২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫২৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ: مُطِرَ النَّاسُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " أَلَمْ تَسْمَعُوا مَاذَا قَالَ رَبُّكُمُ اللَّيْلَةَ؟ قَالَ: مَا أَنْعَمْتُ عَلَى عِبَادِي مِنْ نِعْمَةٍ إِلَّا أَصْبَحَ طَائِفَةٌ مِنْهُمْ بِهَا كَافِرِينَ، يَقُولُونَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا، فَأَمَّا مَنْ آمَنَ بِي وَحَمِدَنِي عَلَى سُقْيَايَ فَذَاكَ الَّذِي آمَنَ بِي وَكَفَرَ بِالْكَوْكَبِ، وَمَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَاكَ الَّذِي كَفَرَ بِي وَآمَنَ بِالْكَوْكَبِ "
যায়দ ইব্ন খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ)-এর যুগে মানুষদের ওপর বৃষ্টি বর্ষিত হলো। তখন তিনি বললেন, তোমরা কি শুনতে পাওনি তোমাদের রব গতরাতে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আমার বান্দাদের কোন নিয়ামত দান করলে তাদের একদল ঐ নিয়ামতের অস্বীকারকারী হয়ে যায়। তারা বলে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে।অতএব, যারা আমার ওপর ঈমান এনেছে এবং আমার বৃষ্টি দেয়ার কারণে আমার প্রশংসা করছে, প্রকৃতপক্ষে তারাই আমার ওপর ঈমান এনেছে আর নক্ষত্রের প্রভাবকে অস্বীকার করছে। আর যারা বলে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে; তারাই আমাকে অস্বীকার করছে এবং নক্ষত্রের প্রভাবের উপর বিশ্বাস স্থাপন করছে।
