১৮/১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৪৭ - দুই কাতারে সালাতুল খাওফ

দুই কাতারে সালাতুল খাওফ: শত্রু সামনে থাকলে নামাজের পদ্ধতি

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৪৭

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الدِّرْهَمِيُّ، وَإِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَا: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ:«شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ، فَقُمْنَا خَلْفَهُ صَفَّيْنِ وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ، فَكَبَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَبَّرْنَا، وَرَكَعَ وَرَكَعْنَا، وَرَفَعَ وَرَفَعْنَا، فَلَمَّا انْحَدَرَ لِلسُّجُودِ سَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِينَ يَلُونَهُ، وَقَامَ الصَّفُّ الثَّانِي حِينَ رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالصَّفُّ الَّذِينَ يَلُونَهُ، ثُمَّ سَجَدَ الصَّفُّ الثَّانِي حِينَ رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَمْكِنَتِهِمْ، ثُمَّ تَأَخَّرَ الصَّفُّ الَّذِينَ كَانُوا يَلُونَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقَدَّمَ الصَّفُّ الْآخَرُ فَقَامُوا فِي مَقَامِهِمْ وَقَامَ هَؤُلَاءِ فِي مَقَامِ الْآخَرِينَ قِيَامًا، وَرَكَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكَعْنَا، ثُمَّ رَفَعَ وَرَفَعْنَا، فَلَمَّا انْحَدَرَ لِلسُّجُودِ سَجَدَ الَّذِينَ يَلُونَهُ وَالْآخَرُونَ قِيَامٌ، فَلَمَّا رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِينَ يَلُونَهُ سَجَدَ الْآخَرُونَ، ثُمَّ سَلَّمَ»

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভয়কালীন সালাতে উপস্থিত ছিলাম। আমরা তাঁর পেছনে দু' কাতারে দাঁড়িয়ে গেলাম, আর শত্রুবাহিনী আমাদের এবং কেবলার মধ্যবর্তী স্থানে ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকবির বললেন আর আমরাও তাকবির বললাম। তিনি রুকু করলেন আর আমরাও রুকু করলাম। তিনি মাথা উঠালেন আর আমরাও মাথা উঠালাম। যখন তিনি সিজদায় যাওয়ার জন্যে মাথা নিচু করলেন তখন তিনি সিজদা করলেন এবং তাঁর কাছে যারা ছিল তাঁরাও। আর দ্বিতীয় কাতার দাঁড়িয়ে থাকলো। যখন তিনি এবং ঐ কাতার যা তাঁর কাছে ছিল মাথা উঠালেন তখন দ্বিতীয় কাতার সিজদা করল নিজেদের স্থানেই যখন রাসূলুল্লাহ (ﷺ) মাথা উঠালেন।অতঃপর ঐ কাতার পিছনে সরে গেল, যা নবী (ﷺ)-এর কাছে ছিল। আর অন্য কাতার আগে বেড়ে গেল এবং তাঁরা তাঁদের স্থানে দাঁড়িয়ে গেল। আর এরা অন্য গ্রুপের স্থানে যথাযথভাবে দাঁড়িয়ে গেল। আর নবী (ﷺ) রুকু করলেন তো আমরাও রুকু করলাম। অতঃপর তিনি মাথা উঠালেন তো আমরাও মাথা উঠালাম। আর যখন তিনি সিজদার জন্যে আনত মস্তক হলেন, যারা তাঁর নিকটে ছিল তাঁরাও সিজদা করল এবং অন্যরা দাঁড়িয়ে রইল। আর যখন রাসূলুল্লাহ (ﷺ) মাথা উঠালেন এবং তাঁর সাথে যারা ছিল তাঁরাও মাথা উঠালেন, অন্য গ্রুপ সিজদা করল। তারপর তিনি সালাম ফিরালেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির রাঃ বলেন, তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সাথে ভয়কালীন সালাতে উপস্থিত ছিলেন। সাহাবীরা তাঁর পেছনে দুই কাতারে দাঁড়ালেন, আর শত্রু ছিল মুসলিমদের ও কেবলার মাঝখানে। রাসূল صلى الله عليه وسلم তাকবির বললেন, সবাই তাকবির বলল। রুকুতে সবাই একসাথে গেল। কিন্তু সিজদার সময় তাঁর কাছের কাতার সিজদা করল, আর দ্বিতীয় কাতার দাঁড়িয়ে রইল। পরে দ্বিতীয় কাতার নিজ নিজ স্থানে সিজদা করল। এরপর কাতার বদল হলো। দ্বিতীয় রাকাতেও একইভাবে এক কাতার সিজদা করল, অন্য কাতার পাহারায় দাঁড়াল। শেষে রাসূল صلى الله عليه وسلم সালাম ফিরালেন। এতে বোঝা যায়, পরিস্থিতি অনুযায়ী সালাতুল খাওফের পদ্ধতিতে সতর্কতা রাখা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শত্রু কেবলার দিকে থাকলেও সালাতের ব্যবস্থা করা হয়েছে।
  • রুকু সবাই একসাথে করেছে, সিজদায় পালাক্রম রাখা হয়েছে।
  • কাতার বদলের মাধ্যমে উভয় দল সুযোগ পেয়েছে।
  • সালাতের মধ্যে পাহারা ও শৃঙ্খলা বজায় ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন