১৮/১. অধ্যায়ঃ
হাদিস ১৫৪৬
সুনানে নাসাঈ : ১৫৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৪৬
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ الْمَسْعُودِيُّ، قَالَ: أَنْبَأَنِي يَزِيدُ الْفَقِيرُ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: «كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامَتْ خَلْفَهُ طَائِفَةٌ وَطَائِفَةٌ مُوَاجِهَةَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَةً وَسَجَدَ بِهِمْ سَجْدَتَيْنِ، ثُمَّ إِنَّهُمُ انْطَلَقُوا فَقَامُوا مَقَامَ أُولَئِكَ الَّذِينَ كَانُوا فِي وَجْهِ الْعَدُوِّ، وَجَاءَتْ تِلْكَ الطَّائِفَةُ فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَةً وَسَجَدَ بِهِمْ سَجْدَتَيْنِ، ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمَ فَسَلَّمَ الَّذِينَ خَلْفَهُ وَسَلَّمَ أُولَئِكَ»
জাবির ইব্ন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম, এমতাবস্থায় সালাতে ইকামত দেয়া হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে গেলেন এবং তাঁর পিছনে একটি দল দাঁড়িয়ে গেল। আর একটি দল শত্রুর মুখোমুখি। তখন রাসূলুল্লাহ (ﷺ) যারা তাঁর পিছনে ছিল তাঁদের নিয়ে একটি রুকু এবং দুটি সিজদা করলেন। অতঃপর এরা চলে গেল এবং যারা শত্রুর মুখোমুখি ছিল, তাঁদের স্থানে দাঁড়িয়ে গেল। আর ঐ দল যারা শত্রুর মুখোমুখি ছিল, তারা এসে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের নিয়ে একটি রুকু এবং দুটি সিজদা করলেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সালাম ফিরালে তাঁর পিছনে থাকা দল এবং অন্যরাও সালাম ফিরালো।
