১৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৫০ - সালাতুল খাওফের বিধান
সালাতুল খাওফের বিধান: উসফানের ঘটনার শিক্ষা
সুনানে আন-নাসায়ী : ১৫৫০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৫০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ، قَالَ: " كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُسْفَانَ، فَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الظُّهْرِ، وَعَلَى الْمُشْرِكِينَ يَوْمَئِذٍ خَالِدُ بْنُ الْوَلِيدِ فَقَالَ الْمُشْرِكُونَ: لَقَدْ أَصَبْنَا مِنْهُمْ غِرَّةً، وَلَقَدْ أَصَبْنَا مِنْهُمْ غَفْلَةً، فَنَزَلَتْ ـ يَعْنِي ـ صَلَاةَ الْخَوْفِ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، فَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَصْرِ، فَفَرَّقَنَا فِرْقَتَيْنِ، فِرْقَةً تُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِرْقَةً يَحْرُسُونَهُ، فَكَبَّرَ بِالَّذِينَ يَلُونَهُ وَالَّذِينَ يَحْرُسُونَهُمْ، ثُمَّ رَكَعَ فَرَكَعَ هَؤُلَاءِ وَأُولَئِكَ جَمِيعًا، ثُمَّ سَجَدَ الَّذِينَ يَلُونَهُ وَتَأَخَّرَ هَؤُلَاءِ وَالَّذِينَ يَلُونَهُ وَتَقَدَّمَ الْآخَرُونَ فَسَجَدُوا، ثُمَّ قَامَ فَرَكَعَ بِهِمْ جَمِيعًا الثَّانِيَةَ بِالَّذِينَ يَلُونَهُ وَبِالَّذِينَ يَحْرُسُونَهُ، ثُمَّ سَجَدَ بِالَّذِينَ يَلُونَهُ، ثُمَّ تَأَخَّرُوا فَقَامُوا فِي مَصَافِّ أَصْحَابِهِمْ وَتَقَدَّمَ الْآخَرُونَ فَسَجَدُوا، ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ، فَكَانَتْ لِكُلِّهِمْ رَكْعَتَانِ رَكْعَتَانِ مَعَ إِمَامِهِمْ وَصَلَّى مَرَّةً بِأَرْضِ بَنِي سُلَيْمٍ»
আবূ 'আইয়্যাশ আয যুরাক্বী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা (একবার) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে 'উসফান নামক স্থানে ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে যুহরের সালাত আদায় করলেন, আর সেদিন মুশরিকদের নেতৃত্বে ছিল খালিদ ইবনু ওয়ালীদ। তখন মুশরিকরা বলল, আমরা তাদের সম্পর্কে অন্যমনস্কতা পেয়ে গেছি, আমরা তাদের ব্যাপারে উদাসীনতা পেয়ে গেছি। তখনই যুহর এবং 'আসরের সালাতের মধ্যবর্তী সময়ে ভয়কালীন সালাতের বিধান অবতীর্ণ হলো।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে 'আসরের সালাত আদায়কালে আমাদের দু' দলে ভাগ করে দিলেন, একদল নাবী (ﷺ)-এর সাথে সালাত আদায় করেছিল এবং অন্য দল তাঁদের পাহারা দিচ্ছিল। তিনি যারা তাঁর কাছে ছিল এবং যারা তাঁদের পাহারা দিচ্ছিল উভয় দলকে নিয়ে তাকবির বললেন, অতঃপর রুকু করলেন। আর সকলে তাঁর সাথে রুকু করল। অতঃপর যারা তাঁর কাছে ছিল তাঁরা সিজদা করল।অতঃপর যারা তাঁর কাছে ছিল পিছু হটে গেল। অন্যরা আগে বেড়ে গেল এবং তাঁরা সিজদা করল, অতঃপর তিনি দাঁড়িয়ে গেলেন ও যারা তাঁর কাছে ছিল এবং যারা তাঁদের পাহারা দিচ্ছিল তাঁদের সবাইকে নিয়ে দ্বিতীয় রুকু করলেন। অতঃপর তিনি সিজদা করলেন তাদের নিয়ে যারা তাঁর কাছে ছিল। অতঃপর তারা পিছু হটে গেল এবং সাথীদের কাতারের স্থানে দাঁড়িয়ে গেল, আর অন্যরা আগে বেড়ে গেল ও সিজদা করল। অতঃপর তিনি তাঁদের নিয়ে সালাম ফিরালেন। অতএব তাঁদের প্রত্যেকের জন্যে সালাত হলো দু' দু' রাক্'আত ইমামের সাথে। আর তিনি একবার বানী সুলায়ম-এর ভূমিতেও সালাত আদায় করছিলেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু আইয়াশ যুরাকী রাঃ বলেন, তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সাথে উসফানে ছিলেন। নবী صلى الله عليه وسلم তাদের নিয়ে যুহরের সালাত আদায় করলেন। সেদিন মুশরিকদের নেতৃত্বে ছিলেন খালিদ ইবন ওয়ালিদ। মুশরিকরা মনে করল, মুসলিমদের অসতর্ক অবস্থায় পাওয়া গেছে। তখন যুহর ও আসরের মাঝামাঝি ভয়কালীন সালাতের বিধান নাজিল হলো। আসরের সালাতে রাসূল صلى الله عليه وسلم সাহাবীদের দুই দলে ভাগ করলেন। একদল তাঁর সাথে সালাত আদায় করল, আর অন্যদল পাহারা দিল। তাকবির ও রুকুতে সবাই অংশ নিল, আর সিজদায় পালাক্রম ছিল। শেষে সবাই ইমামের সাথে দুই রাকাত পেল। হাদিসটি সালাত, সতর্কতা ও দলগত শৃঙ্খলার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভয়কালীন সালাতের বিধান বিপদের পরিস্থিতিতে এসেছে।
- সালাতে থেকেও পাহারার ব্যবস্থা রাখা হয়েছে।
- তাকবির ও রুকুতে দুই দলই অংশ নিয়েছে।
- সিজদায় পালাক্রমের মাধ্যমে নিরাপত্তা বজায় ছিল।
