১৯/২৩. অধ্যায়ঃ
ইমামের খুত্ববায় সদাক্বার প্রতি উৎসাহ দেয়া
সুনানে নাসাঈ : ১৫৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৮১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ الْبَرَاءِ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ بَعْدَ الصَّلَاةِ ثُمَّ قَالَ: «مَنْ صَلَّى صَلَاتَنَا وَنَسَكَ نُسُكَنَا، فَقَدْ أَصَابَ النُّسُكَ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلَاةِ فَتِلْكَ شَاةُ لَحْمٍ»، فَقَالَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ لَقَدْ نَسَكْتُ قَبْلَ أَنْ أَخْرُجَ إِلَى الصَّلَاةِ، عَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ فَتَعَجَّلْتُ فَأَكَلْتُ وَأَطْعَمْتُ أَهْلِي وَجِيرَانِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ شَاةُ لَحْمٍ»، قَالَ: فَإِنَّ عِنْدِي جَذَعَةً خَيْرٌ مِنْ شَاتَيْ لَحْمٍ، فَهَلْ تُجْزِي عَنِّي؟ قَالَ: «نَعَمْ، وَلَنْ تُجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানির দিনে আমাদের সামনে সালাতের পরেই খুতবা দিলেন। অতঃপর বললেন, যে আমাদের সালাতের ন্যায় সালাত আদায় করবে এবং আমাদের কুরবানির মতো কুরবানি দিবে সে-ই সঠিকভাবে কুরবানি দিবে। আর যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করবে সেটা বকরির গোশত হবে।আবু বুরদা ইবনু নিয়ার (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমি সালাতের জন্য বের হওয়ার আগেই কুরবানি করে ফেলেছি। আমি জানতাম যে, আজ পানাহারের দিন। তাই আমি তাড়াতাড়ি যবেহ করে ফেলেছি এবং আমি নিজে খেয়েছি এবং আমার পরিবারবর্গ এবং প্রতিবেশীকেও খাইয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সেটাতো বকরির গোশত।আবু বুরদা (রাঃ) বললেন, আমার কাছে একটি এক বছর বয়সের ভেড়া আছে যাতে দুইটি বকরির গোশত অপেক্ষাও বেশি গোশত হবে। তা কি আমার পক্ষ থেকে যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ; কিন্তু তোমার পরে আর কারও পক্ষ হতে যথেষ্ট হবে না।
