১৯/১. অধ্যায়ঃ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ لِأَهْلِ الْجَاهِلِيَّةِ يَوْمَانِ فِي كُلِّ سَنَةٍ يَلْعَبُونَ فِيهِمَا، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، قَالَ: «كَانَ لَكُمْ يَوْمَانِ تَلْعَبُونَ فِيهِمَا وَقَدْ أَبْدَلَكُمُ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الْأَضْحَى»
জাহিলী যুগের অধিবাসীদের জন্যে প্রতি বছরে দু'টি দিন ছিল, যাতে তারা খেল-তামাশা করত। যখন নাবী (ﷺ) মাদীনায় আসলেন তখন তিনি বললেন, তোমাদের জন্যে দু'টি দিন ছিল, যাতে তোমরা খেল-তামাশা করতে। এখন আল্লাহ তা'আলা তোমাদের জন্যে উক্ত দু' দিনের বদলে তার চেয়েও অধিকতর উত্তম দু'টি দিন ঠিক করে দিয়েছেন, ঈদুল ফিত্রর দিন এবং ঈদুল আযহার দিন।
১৯/২. অধ্যায়ঃ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، عَنْ عُمُومَةٍ لَهُ، أَنَّ قَوْمًا رَأَوْا الْهِلَالَ، «فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُمْ أَنْ يُفْطِرُوا بَعْدَ مَا ارْتَفَعَ النَّهَارُ، وَأَنْ يَخْرُجُوا إِلَى الْعِيدِ مِنَ الْغَدِ»
আবূ 'উমায়র ইবনু আনাস-এর চাচাদের হতে বর্ণিত। একদল লোক শাওয়ালের চাঁদ দেখে নাবী (ﷺ)-এর নিকটে আসলো। তিনি তাদেরকে দিন উজ্জ্বল হওয়ার পর ইফতার করার এবং পরবর্তী দিনে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিলেন।
১৯/৩. অধ্যায়ঃ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ: كَانَتْ أُمُّ عَطِيَّةَ لَا تَذْكُرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَالَتْ: بَاَبا، فَقُلْتُ: أَسَمِعْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ كَذَا وَكَذَا؟ فَقَالَتْ: نَعَمْ، بَابا، قَالَ: «لِيَخْرُجِ الْعَوَاتِقُ، وَذَوَاتُ الْخُدُورِ، وَالْحُيَّضُ وَيَشْهَدْنَ الْعِيدَ، وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، وَلْيَعْتَزِلِ الْحُيَّضُ الْمُصَلَّى»
উম্মু 'আত্বিয়্যাহ্ (রাঃ) 'আমার মাতা-পিতা আপনার ওপর কুরবান হোক' বলা ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ)-কে স্মরণ করতেন না। একবার আমি তাঁকে বললাম, তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ এরূপ বলতে শুনেছো? সে বলল হ্যাঁ; তাঁর ওপর আমার মাতা-পিতা কুরবান হোক। রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, কিশোরী, যুবতী এবং ঋতুমতীগণ যেন বের হয় এবং তারা যেন ঈদগাহে এবং মুসলিমদের দোয়ায় উপস্থিত থাকে আর ঋতুমতীগণ যেন সালাতের জায়গা থেকে দূরে থাকে।
১৯/৪. অধ্যায়ঃ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: لَقِيتُ أُمَّ عَطِيَّةَ، فَقُلْتُ لَهَا: هَلْ سَمِعْتِ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ إِذَا ذَكَرَتْهُ قَالَتْ: بَابا، قَالَ: «أَخْرِجُوا الْعَوَاتِقَ، وَذَوَاتِ الْخُدُورِ فَيَشْهَدْنَ الْعِيدَ، وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، وَلْيَعْتَزِلِ الْحُيَّضُ مُصَلَّى النَّاسِ»
মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মু 'আতিয়্যাহ্ (রাঃ)- এর সাথে সাক্ষাৎ করে তাঁকে বললাম, আপনি কি নাবী (ﷺ) থেকে শুনেছেন? তিনি যখনই রাসূলুল্লাহ (ﷺ)-কে স্মরণ করতেন তখন বলতেন "আমার মাতা-পিতা আপনার ওপর কুরবান হোক"। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কিশোরী এবং যুবতীদেরকে রওয়ানা করে দিবে যাতে তারা ঈদের সালাতে এবং মুসলিমদের দোয়ায় উপস্থিত থাকতে পারে। আর ঋতুমতীগণ যেন মানুষের সালাতের জায়গা থেকে দূরত্বে অবস্থান করে।
১৯/৫. অধ্যায়ঃ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ:وَجَدَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ حُلَّةً مِنْ إِسْتَبْرَقٍ بِالسُّوقِ، فَأَخَذَهَا فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ، فَتَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالْوَفْدِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لَا خَلَاقَ لَهُ ـ أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ» فَلَبِثَ عُمَرُ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا حَتَّى جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لَا خَلَاقَ لَهُ»، ثُمَّ أَرْسَلْتَ إِلَيَّ بِهَذِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِعْهَا، وَتُصِبْ بِهَا حَاجَتَكَ»
সালিম-এর পিতা ['আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) একবার বাজারে একজোড়া মোটা রেশমী পোশাক পেলেন। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে নিয়ে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আপনি এটা কিনে নিন, যাতে ঈদে এবং কোন প্রতিনিধি দল আসলে আপনি তা পরতে পারেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রেশমী পোশাক তাদেরই পোশাক যাদের ভাগ্যে পরকালে রেশমের কোন অংশ নেই অথবা (তিনি বলেছেন) রেশমী পোশাক তারাই পরবে, যাদের ভাগ্যে আখিরাতে রেশমের কোন অংশ নেই। 'উমর (রাঃ) আল্লাহ তা'আলার যতদিন ইচ্ছা ছিল অপেক্ষা করলেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) একদিন 'উমর (রাঃ)-এর কাছে একটি রেশমী জুব্বা পাঠালেন। তিনি তা নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি বলেছিলেন, রেশমী পোশাক তাদেরই পোশাক যাদের ভাগ্যে আখিরাতের রেশমের কোন অংশ নেই। আবার এ রেশমী পোশাক আমার কাছে পাঠালেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তা বিক্রি করে দাও এবং বিক্রয়লব্ধ অর্থ দ্বারা স্বীয় প্রয়োজন পূরণ কর।
১৯/৬. অধ্যায়ঃ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ الْأَشْعَثِ، عَنْ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، أَنَّ عَلِيًّا اسْتَخْلَفَ أَبَا مَسْعُودٍ عَلَى النَّاسِ فَخَرَجَ يَوْمَ عِيدٍ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّهُ لَيْسَ مِنَ السُّنَّةِ أَنْ يُصَلَّى قَبْلَ الْإِمَامِ»
'আলী (রাঃ) আবূ মাস্'ঊদ (রাঃ)-কে জনসাধারণের প্রতিনিধি নির্বাচিত করলেন। তিনি ঈদের দিন বের হয়ে বললেন, হে লোক সকল! ইমামের আগে সালাত আদায় করা সুন্নাতে নাবাবীর অন্তর্ভুক্ত নয়।
১৯/৭. অধ্যায়ঃ
خْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عِيدٍ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ»
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে ঈদের দিনে সালাত আদায় করলেন খুত্ববার পূর্বে আযান এবং ইক্বামাত ছাড়া।
১৯/৮. অধ্যায়ঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَهْزٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي زُبَيْدٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ: حَدَّثَنَا الْبَرَاءُ بْنُ عَازِبٍ، عِنْدَ سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، قَالَ:خَطَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، فَقَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَذْبَحَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ ذَلِكَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ يُقَدِّمُهُ لِأَهْلِهِ»، فَذَبَحَ أَبُو بُرْدَةَ بْنُ دِينَارٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ قَالَ: «اذْبَحْهَا وَلَنْ تُوفِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»
বারা ইবনু 'আযিব (রাঃ) মসজিদের কোন এক খুঁটির নিকট দাঁড়িয়ে আমাদেরকে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, নবী (ﷺ) কুরবানীর দিন খুতবা দিলেন। তিনি বললেন, আজকের এ দিনে আমরা যে কাজ দ্বারা প্রথমে শুরু করব তা হলো আমরা সালাত আদায় করব এরপর কুরবানী করব। অতএব যারা অনুরূপ করবে তারা আমাদের সুন্নাত অনুযায়ী করবে। আর যারা সালাতের আগে কুরবানী করবে তা শুধু গোশতই হবে, যা তাদের পরিবারবর্গের জন্যে আগেই যাবেহ করে ফেলল (কুরবানী হবে না)।আবূ বুরদাহ্ ইবনু দীনার (রাঃ) সালাতের পূর্বেই যাবেহ করেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার কাছে একটি এক বৎসর বয়সের ছাগলের বাচ্চা আছে যা বাহ্যিক দৃষ্টিতে দু' বৎসর বয়সের বাচ্চা অপেক্ষাও অধিক হৃষ্টপুষ্ট। তিনি বললেন, তুমি তাই কুরবানী করে দাও। কিন্তু তোমার পরে আর কারো জন্যে তা যথেষ্ট হবে না।
১৯/৯. অধ্যায়ঃ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانُوا يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ»
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) আবূ বাক্র এবং 'উমার (রাঃ) উভয় ঈদের সালাত খুত্ববার আগে আদায় করতেন।
১৯/১০. অধ্যায়ঃ
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُخْرِجُ الْعَنَزَةَ يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الْأَضْحَى يُرْكِزُهَا فَيُصَلِّي إِلَيْهَا»
রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে একটি লাঠি বের করতেন। তা মাটিতে পুঁতে দিতেন এবং তা সামনে রেখে সালাত আদায় করতেন।