১৯/৮. অধ্যায়ঃ
'ঈদের দিনে খুত্ববাহ্ পাঠ করা
সুনানে নাসাঈ : ১৫৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৬৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَهْزٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي زُبَيْدٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ: حَدَّثَنَا الْبَرَاءُ بْنُ عَازِبٍ، عِنْدَ سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، قَالَ: خَطَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، فَقَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَذْبَحَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ ذَلِكَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ يُقَدِّمُهُ لِأَهْلِهِ»، فَذَبَحَ أَبُو بُرْدَةَ بْنُ دِينَارٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ قَالَ: «اذْبَحْهَا وَلَنْ تُوفِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»
বারা ইব্ন আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
বারা ইবনু আজিব (রাঃ) মসজিদের কোন এক খুঁটির নিকট দাঁড়িয়ে আমাদেরকে হাদিস বর্ণনা করেন। নবী (ﷺ) কুরবানির দিন খুতবা দিলেন। তিনি বললেন, আজকের এ দিনে আমরা যে কাজ দ্বারা প্রথমে শুরু করব তা হলো আমরা সালাত আদায় করব এরপর কুরবানি করব। অতএব যারা অনুরূপ করবে তারা আমাদের সুন্নাত অনুযায়ী করবে। আর যারা সালাতের আগে কুরবানি করবে তা শুধু গোশতই হবে, যা তাদের পরিবারের জন্য আগেই যবেহ করে ফেলল (কুরবানি হবে না)।আবু বুরদা ইবনু দিনার (রাঃ) সালাতের পূর্বেই যবেহ করেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার কাছে একটি এক বৎসর বয়সের ছাগলের বাচ্চা আছে যা বাহ্যিক দৃষ্টিতে দুই বৎসর বয়সের বাচ্চা অপেক্ষাও অধিক হৃষ্টপুষ্ট। তিনি বললেন, তুমি তাই কুরবানি করে দাও। কিন্তু তোমার পরে আর কারো জন্যে তা যথেষ্ট হবে না।
