১৯/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৬০ - রেশমী পোশাক ও ঈদের সাজ
উভয় ঈদের সাজ-সজ্জা
রেশমী পোশাক ও ঈদের সাজ: উমর রাঃ-এর ঘটনার শিক্ষা
সুনানে আন-নাসায়ী : ১৫৬০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৬০
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ:وَجَدَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ حُلَّةً مِنْ إِسْتَبْرَقٍ بِالسُّوقِ، فَأَخَذَهَا فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ، فَتَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالْوَفْدِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لَا خَلَاقَ لَهُ ـ أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ» فَلَبِثَ عُمَرُ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا حَتَّى جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لَا خَلَاقَ لَهُ»، ثُمَّ أَرْسَلْتَ إِلَيَّ بِهَذِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِعْهَا، وَتُصِبْ بِهَا حَاجَتَكَ»
মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
সালিম-এর পিতা ['আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) একবার বাজারে একজোড়া মোটা রেশমী পোশাক পেলেন। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে নিয়ে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আপনি এটা কিনে নিন, যাতে ঈদে এবং কোন প্রতিনিধি দল আসলে আপনি তা পরতে পারেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, রেশমী পোশাক তাদেরই পোশাক যাদের ভাগ্যে পরকালে রেশমের কোন অংশ নেই অথবা (তিনি বলেছেন) রেশমী পোশাক তারাই পরবে, যাদের ভাগ্যে আখিরাতে রেশমের কোন অংশ নেই। 'উমর (রাঃ) আল্লাহ তা'আলার যতদিন ইচ্ছা ছিল অপেক্ষা করলেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) একদিন 'উমর (রাঃ)-এর কাছে একটি রেশমী জুব্বা পাঠালেন। তিনি তা নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি বলেছিলেন, রেশমী পোশাক তাদেরই পোশাক যাদের ভাগ্যে আখিরাতের রেশমের কোন অংশ নেই। আবার এ রেশমী পোশাক আমার কাছে পাঠালেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তা বিক্রি করে দাও এবং বিক্রয়লব্ধ অর্থ দ্বারা স্বীয় প্রয়োজন পূরণ কর।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবনুল খাত্তাব রাঃ বাজারে একটি মোটা রেশমী পোশাক পেলেন। তিনি তা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এনে বললেন, আপনি এটি কিনে নিন, যাতে ঈদে এবং প্রতিনিধি দল এলে পরতে পারেন। রাসূল صلى الله عليه وسلم বললেন, এ ধরনের রেশমী পোশাক তাদের পোশাক, যাদের আখিরাতে রেশমের অংশ নেই। পরে রাসূল صلى الله عليه وسلم উমর রাঃ-এর কাছে একটি রেশমী জুব্বা পাঠালেন। উমর রাঃ প্রশ্ন করলেন, আপনি তো এ কথা বলেছিলেন, আবার এটি পাঠালেন কেন? রাসূল صلى الله عليه وسلم বললেন, তুমি এটি বিক্রি করে দাও এবং এর মূল্য দিয়ে নিজের প্রয়োজন পূরণ কর। হাদিসটি ঈদের সাজ, রেশমী পোশাক ও ব্যবহার-বিক্রির পার্থক্য নিয়ে সরাসরি শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈদে সুন্দর পোশাকের কথা আলোচনায় এসেছে।
- রাসূল صلى الله عليه وسلم রেশমী পোশাক পরার বিষয়ে সতর্ক করেছেন।
- উমর রাঃ রাসূল صلى الله عليه وسلم-এর কথা বুঝতে প্রশ্ন করেছেন।
- রেশমী পোশাক বিক্রি করে প্রয়োজন পূরণের অনুমতি এসেছে।
