১৯/২৬. অধ্যায়ঃ
দ্বিতীয় খুত্ববায় আয়াত পাঠ করা এবং তাতে যিক্র করা
সুনানে নাসাঈ : ১৫৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৮৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ وَيَقْرَأُ آيَاتٍ وَيَذْكُرُ اللَّهَ، وَكَانَتْ خُطْبَتُهُ قَصْدًا وَصَلَاتُهُ قَصْدًا»
জাবির ইব্ন সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিতেন, অতঃপর বসতেন, আবার দাঁড়াতেন এবং কিছু আয়াত তিলাওয়াত করতেন এবং আল্লাহর যিকর করতেন। আর তাঁর খুতবা ছিল পরিমিত এবং তাঁর সালাতও ছিল পরিমিত।
