১৯/২৮. অধ্যায়ঃ

ইমামের খুত্ববাহ্ থেকে ফারেগ হওয়ার পর মহিলাদের নাসীহাত করা এবং তাদের সদাক্বার জন্যে উৎসাহ প্রদান করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৮৬

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ قَالَ لَهُ رَجُلٌ: شَهِدْتَ الْخُرُوجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ، وَلَوْلَا مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ ـ يَعْنِي مِنْ صِغَرِهِ ـ أَتَى الْعَلَمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ «فَصَلَّى، ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ»، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُهْوِي بِيَدِهَا إِلَى حَلَقِهَا تُلْقِي فِي ثَوْبِ بِلَالٍ

আব্দুর রহমান ইব্‌ন আবিস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ইবন আব্বাস (রাঃ) থেকে শুনেছি যে, তাকে এক ব্যক্তি বলল, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) বের হওয়ার সময় তাঁর নিকট উপস্থিত ছিলেন? তিনি বললেন, হ্যাঁ; যদি তাঁর কাছে আমার কোন সম্মান না থাকত, আমি তাঁর নিকট উপস্থিত থাকতে পারতাম না—অর্থাৎ তাঁর অল্পবয়স্ক হওয়ার দরুন।তিনি (ﷺ) কাছীর ইবন সালতের বাড়ির নিকটস্থ চিহ্নিত স্থানে আসলেন এবং সালাত আদায় করলেন ও খুতবা দিলেন। অতঃপর মহিলাদের নিকট এসে তাদের ওয়াজ-নসিহত করলেন এবং সদকা দেওয়ার আদেশ দিলেন। তখন মহিলারা তাদের হস্তসমূহ স্বীয় অলংকারাদির দিকে বাড়িয়ে দিয়ে তারা তা বিলাল (রাঃ)-এর কাপড়ে ছুঁড়ে মারতে লাগল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন