১৯/৩৬. অধ্যায়ঃ

ঈদের দিন কবিতা শ্রবণ এবং দফ বাজানোর অনুমতি

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৯৭

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ أَنَّهُ حَدَّثَهُ، أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تَضْرِبَانِ بِالدُّفِّ وَتُغَنِّيَانِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَجًّى بِثَوْبِهِ ـ وَقَالَ مَرَّةً أُخْرَى: مُتَسَجٍّ ثَوْبَهُ ـ فَكَشَفَ عَنْ وَجْهِهِ، فَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ إِنَّهَا أَيَّامُ عِيدٍ»، وَهُنَّ أَيَّامُ مِنًى وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ بِالْمَدِينَةِ

উরওয়া (রাঃ) হতে বর্ণিতঃ

আয়েশা (রাঃ) তাঁকে বর্ণনা করেছেন যে, আবু বকর সিদ্দিক (রাঃ) একবার তাঁর কাছে গেলেন, তখন তাঁর কাছে দুটি বালিকা দফ বাজাচ্ছিল এবং উচ্চৈঃস্বরে কবিতা পাঠ করছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) কাপড় মুড়ি দিয়ে শুয়ে ছিলেন। আর একবার বর্ণনা করেছেন, কাপড় দ্বারা আবৃত ছিলেন। তিনি আপন মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে নিয়ে বললেন, “হে আবু বকর (রাঃ)! তাদের ছেড়ে দাও, কেননা এটা আমোদ-স্ফূর্তির দিন।” আর তা ছিল মিনার দিনগুলো। আর রাসূলুল্লাহ (ﷺ) তখন মদিনায় ছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন