২০/৪. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৬০৫ - ইমামের সঙ্গে তারাবির পূর্ণ সওয়াব

রমাযান মাসে ক্বিয়ামুল লায়ল আদায় করা

ইমামের সঙ্গে তারাবি শেষ করা ও পূর্ণ রাতের সওয়াব

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৬০৫

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، فَلَمْ يَقُمْ بِنَا حَتَّى بَقِيَ سَبْعٌ مِنَ الشَّهْرِ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، ثُمَّ لَمْ يَقُمْ بِنَا فِي السَّادِسَةِ، فَقَامَ بِنَا فِي الْخَامِسَةِ حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا بَقِيَّةَ لَيْلَتِنَا هَذِهِ، قَالَ: «إِنَّهُ مَنْ قَامَ مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ، كَتَبَ اللَّهُ لَهُ قِيَامَ لَيْلَةٍ»، ثُمَّ لَمْ يُصَلِّ بِنَا وَلَمْ يَقُمْ حَتَّى بَقِيَ ثَلَاثٌ مِنَ الشَّهْرِ، فَقَامَ بِنَا فِي الثَّالِثَةِ، وَجَمَعَ أَهْلَهُ وَنِسَاءَهُ حَتَّى تَخَوَّفْنَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قُلْتُ: وَمَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সিয়াম পালন করেছিলাম। রমজান মাসে তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন না। যখন মাসের মাত্র সাত রাত বাকি রয়ে গেল, তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন। এমনকি রাতের এক-তৃতীয়াংশ চলে গেল। ষষ্ঠ রাতে আর সালাত আদায় করলেন না। যখন পাঁচ রাত্র বাকি ছিল তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন অর্ধেক রাত অতিবাহিত হওয়া পর্যন্ত। আমি বললাম, হে আল্লাহর রাসূল! যদি আপনি আমাদের নিয়ে অত্র রাতের অবশিষ্ট অংশেও নফল সালাত আদায় করতেন! তিনি বললেন, যে ব্যক্তি ইমামের সাথে সালাত আদায় করে ঘরে ফিরে যায় আল্লাহ তা'আলা তার জন্যে পূর্ণ রাত্রি সালাত আদায় করার সওয়াব লিখে রাখেন।অতঃপর তিনি আর আমাদের নিয়ে সালাত আদায় করলেন না এবং নিজেও আদায় করলেন না। যখন মাসের তিন রাত বাকি রয়ে গেল, তিনি আমাদের নিয়ে ঐ রাতে সালাত আদায় করলেন (এবং ঐ সালাতে) তাঁর সন্তান-সন্ততি এবং পরিবারবর্গও জড়ো করলেন। আমরা আশংকা করতে লাগলাম যে, "ফালাহ” না হারিয়ে ফেলি। আমি বললাম, “ফালাহ” এর অর্থ কি? তিনি বললেন, সাহরী খাওয়ার সময়।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৬০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রমজানে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সাহাবিদের রাতের সালাতের বর্ণনা এসেছে। তিনি মাসের শেষ দিকে কয়েক রাতে তাঁদের নিয়ে সালাত আদায় করেন। এক রাতে সালাত অর্ধেক রাত পর্যন্ত চলে। আবু যর (রাঃ) আরও সালাতের ইচ্ছা প্রকাশ করলে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে সালাত আদায় করে এবং ইমাম শেষ করা পর্যন্ত থাকে, তার জন্য পূর্ণ রাতের সালাতের সওয়াব লেখা হয়। হাদিসটি তারাবি বা কিয়ামুল লাইল জামাতে পড়ার বড় উৎসাহ দেয়। এতে আরও দেখা যায়, শেষ রাতের ইবাদত সাহাবিদের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল, এমনকি তারা সাহরির সময় চলে যাওয়ার আশঙ্কাও করতেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমামের সঙ্গে সালাত শেষ করা বিশেষ সওয়াবের কারণ।
  • রমজানের শেষ রাতগুলো ইবাদতে কাজে লাগানো উচিত।
  • সাহাবিরা রাতের সালাতের ব্যাপারে আগ্রহী ছিলেন।
  • সাহরি সময়ের খেয়াল রাখা রমজানের আমলের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন