২০/৭. অধ্যায়ঃ

সফরকালীন সময়ে রাতে সলাত আদায় করার ফাযীলাত

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬১৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ رِبْعِيًّا، عَنْ زَيْدِ بْنِ ظَبْيَانَ، رَفَعَهُ إِلَى أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " ثَلَاثَةٌ يُحِبُّهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ: رَجُلٌ أَتَى قَوْمًا فَسَأَلَهُمْ بِاللَّهِ وَلَمْ يَسْأَلْهُمْ بِقَرَابَةٍ بَيْنَهُ وَبَيْنَهُمْ فَمَنَعُوهُ فَتَخَلَّفَهُمْ رَجُلٌ بِأَعْقَابِهِمْ فَأَعْطَاهُ سِرًّا لَا يَعْلَمُ بِعَطِيَّتِهِ إِلَّا اللَّهُ عَزَّ وَجَلَّ وَالَّذِي أَعْطَاهُ، وَقَوْمٌ سَارُوا لَيْلَتَهُمْ حَتَّى إِذَا كَانَ النَّوْمُ أَحَبَّ إِلَيْهِمْ مِمَّا يُعْدَلُ بِهِ نَزَلُوا فَوَضَعُوا رُءُوسَهُمْ فَقَامَ يَتَمَلَّقُنِي وَيَتْلُو آيَاتِي، وَرَجُلٌ كَانَ فِي سَرِيَّةٍ فَلَقُوا الْعَدُوَّ فَانْهَزَمُوا فَأَقْبَلَ بِصَدْرِهِ حَتَّى يُقْتَلَ أَوْ يُفْتَحَ لَهُ "

আবূ যর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) হতে বর্ণিত। তিন ব্যক্তিকে আল্লাহ তা'আলা ভালোবাসেন।(১) ঐ ব্যক্তিকে, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কাছে এসে আল্লাহর ওয়াস্তে সাহায্য চায়; তার এবং উক্ত সম্প্রদায়ের মধ্যকার কোন আত্মীয়তার সম্বন্ধের দোহাই দিয়ে সাহায্য চায় না। সম্প্রদায়ের লোকেরা তাকে সাহায্য দানে অস্বীকৃতি জানায়, কিন্তু (তাদের মধ্য থেকে) এক ব্যক্তি তাদের পিছন থেকে গিয়ে তাকে গোপনে কিছু দান করে। তার দান সম্পর্কে আল্লাহ তা'আলা এবং গ্রহীতা ব্যক্তি ব্যতীত অন্য কেউ অবগত হয় না।(২) ঐ ব্যক্তি, যখন তার সহযাত্রীগণ রাতে সফর করে, ঘুম যখন তাদের কাছে অধিক প্রিয় হয়ে দাঁড়ায় এবং তারা সফর ক্ষান্ত দিয়ে ঘুমায়, তখন সে জাগ্রত হয়ে আমার (আল্লাহ তা'আলা) দরবারে কায়মনোবাক্যে কান্নাকাটি করে দোয়া করে এবং আমার কুরআন কারীমের আয়াত তিলাওয়াত করে।(৩) ঐ ব্যক্তি, যে কোন সেনা দলের সাথে যুদ্ধে গিয়ে শত্রুবাহিনীর মুকাবিলা হওয়ার পর স্বীয় বাহিনী পরাজিত হওয়ার পরও সে সামনে অগ্রসর হয়ে শহীদ হয় অথবা বিজয়ী হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন