২০/৯. অধ্যায়ঃ
(নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর) যে যিক্রের মাধ্যমে ক্বিয়ামুল লায়ল শুরু করা হবে
সুনানে নাসাঈ : ১৬১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬১৭
أَخْبَرَنَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا الْأَزْهَرُ بْنُ سَعِيدٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: بِمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَفْتِحُ قِيَامَ اللَّيْلِ؟ قَالَتْ: لَقَدْ سَأَلْتَنِي عَنْ شَيْءٍ مَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ قَبْلَكَ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُسَبِّحُ عَشْرًا، وَيُهَلِّلُ عَشْرًا، وَيَسْتَغْفِرُ عَشْرًا، وَيَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي، وَارْزُقْنِي وَعَافِنِي، أَعُوذُ بِاللَّهِ مِنْ ضِيقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ»---[حكم الألباني] حسن صحيح
আসিম ইব্ন হুমায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কোন যিকর দ্বারা কিয়ামুল লাইল শুরু করতেন? তিনি বললেন, তুমি আজ আমাকে এমন একটি বিষয়ে প্রশ্ন করেছ, যে বিষয়ে তোমার পূর্বে অন্য কেউ আমাকে প্রশ্ন করেনি। রাসূলুল্লাহ (ﷺ) দশবার তাকবীর (আল্লাহু আকবার), দশবার তাহমিদ (আলহামদুলিল্লাহ), দশবার তাসবিহ (সুবহানাল্লাহ), দশবার তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) এবং দশবার ইস্তিগফার (আস্তাগফিরুল্লাহ) পড়তেন, আর বলতেন- “আল্লাহুম্মাগফিরলী ওয়াহদিনী ওয়ার্যুকনী ওয়া আফিনী, আউযু বিল্লাহি মিন দিইকিল মাকামি ইয়াওমাল কেয়ামাহ” (হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, আমাকে হিদায়াত দান কর, আমাকে রিজিক দান কর, আমাকে সুস্থতা দান কর; আমি আল্লাহর নিকট কেয়ামত দিবসের সংকীর্ণতা থেকে আশ্রয় চাই)।
