২০/৯. অধ্যায়ঃ
(নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর) যে যিক্রের মাধ্যমে ক্বিয়ামুল লায়ল শুরু করা হবে
সুনানে নাসাঈ : ১৬১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬১৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَحْوَلِ يَعْنِي سُلَيْمَانَ بْنَ أَبِي مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَتَهَجَّدُ، قَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ حَقٌّ، لَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَبِكَ آمَنْتُ، ـ ثُمَّ ذَكَرَ قُتَيْبَةُ كَلِمَةً مَعْنَاهَا ـ وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন রাতে নিদ্রা থেকে জাগতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। (আর) তিনি বলতেন-«আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়ামান ফীহিন্না ওয়ালাকাল হামদু আনতা কিয়্যামুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়ামান ফীহিন্না ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়ামান ফীহিন্না ওয়ালাকাল হামদু আনতা হাক্কুন ওয়া ওয়াদুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান্নারু হাক্কুন ওয়াসসা'আতু হাক্কুন ওয়ান নবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন লাকা আসলামতু ওয়া 'আলায়কা তাওয়াক্কালতু ওয়াবিকা আমানতু»(হে আল্লাহ! তোমার জন্যই সকল প্রশংসা। আকাশমণ্ডলী, পৃথিবী এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে তুমি তাঁর নূর [জ্যোতি]। তোমার জন্যই সকল প্রশংসা। তুমি আকাশসমূহ, পৃথিবী এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সমস্ত প্রশংসা তোমার জন্যই। তুমি আকাশসমূহ, পৃথিবী এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক। তোমার জন্যই সকল প্রশংসা। তুমিই সত্য। তোমার প্রতিশ্রুতি [ওয়াদা] সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কেয়ামত সত্য, নবীগণ সত্য এবং মুহাম্মদ (ﷺ) সত্য। আমি তোমার প্রতি আত্মসমর্পণ করেছি। তোমার ওপর ভরসা করেছি এবং তোমার প্রতি ঈমান এনেছি।)অতঃপর কুতাইবা এমন শব্দ উল্লেখ করেছেন, যার অর্থ হলো-«ওয়াবিকা খাসামতু, ওয়া ইলায়কা হাকামতু, ইগফিরলী মা কুদ্দামতু ওয়ামা আখরতু ওয়ামা আ’লানতু, আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মু‘আখখিরু, লা ইলাহা ইল্লা আনতা, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ»(আর তোমার উদ্দেশ্যে আমি ঝগড়া করি আর তোমার নিকট আমি বিচার চাই। তুমি আমাকে ক্ষমা কর যা আমি আগে [পাপ] করেছি, যা আমি পরে পাপ করব এবং যা আমি প্রকাশ্যে পাপ করেছি। তুমিই সর্বপ্রথম ও সর্বশেষ। তুমি ছাড়া কেউ সত্য উপাস্য নেই। আর আল্লাহর তাওফিক ছাড়া পাপ থেকে ফেরার ও সৎকাজ করার সাধ্য নেই।)
