জিহাদ
২৫/১. অধ্যায়ঃ
জিহাদ ওয়াজিব হওয়া
সুনানে নাসাঈ : ৩০৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৮৫
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " لَمَّا أُخْرِجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ قَالَ أَبُو بَكْرٍ: أَخْرَجُوا نَبِيَّهُمْ، إِنَّا لِلَّهِ، وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، لَيَهْلِكُنَّ، فَنَزَلَتْ: {أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ} [الحج: 39] فَعَرَفْتُ أَنَّهُ سَيَكُونُ قِتَالٌ " قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَهِيَ أَوَّلُ آيَةٍ نَزَلَتْ فِي الْقِتَالِ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যখন নবী (ﷺ)-কে মক্কা হতে বহিষ্কার করা হলো, তখন আবু বকর (রাঃ) বললেন: তারা তাদের নবীকে বহিষ্কার করল “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। নিশ্চয়ই তারা ধ্বংস হবে, তখন নাযিল হলো:﴿أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ﴾“যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদের—যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করতে সম্যক সক্ষম” (সূরা হজ্জ ২২: ৩৯)। তখন আমি বুঝে নিলাম যে, খুব শীঘ্রই জিহাদ শুরু হতে যাচ্ছে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, জিহাদের ব্যাপারে এটিই প্রথম আয়াত ছিল।
সুনানে নাসাঈ : ৩০৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৮৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، قَالَ: أَنبَأَنَا أَبِي، قَالَ: أَنْبَأَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَأَصْحَابًا لَهُ أَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا فِي عِزٍّ وَنَحْنُ مُشْرِكُونَ، فَلَمَّا آمَنَّا صِرْنَا أَذِلَّةً، فَقَالَ: «إِنِّي أُمِرْتُ بِالْعَفْوِ، فَلَا تُقَاتِلُوا» فَلَمَّا حَوَّلَنَا اللَّهُ إِلَى الْمَدِينَةِ، أَمَرَنَا بِالْقِتَالِ، فَكَفُّوا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ} [النساء: 77
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) কয়েকজন বন্ধুসহ মক্কায় নবী (ﷺ)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন: হে আল্লাহর রসূল! আমরা যখন মুশরিক ছিলাম তখন সম্মানিত ছিলাম। আর এখন আমরা ঈমান এনে অপদস্ত হয়ে পড়লাম। তিনি (ﷺ) বললেন: আমাকে ক্ষমা করার আদেশ দেয়া হয়েছে, অতএব তোমরা যুদ্ধ করো না। আল্লাহ তা’আলা আমাদের মদিনায় নেয়ার পর আমাদেরকে জিহাদের নির্দেশ দিলেন। কিন্তু তারা জিহাদ থেকে বিরত থাকলেন। তখন আল্লাহ তা’আলা আয়াত নাযিল করলেন:﴿أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ﴾‘‘আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, যাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের হস্ত সংবরণ কর এবং সালাত কায়েম কর’’- (সূরা আন্ নিসা ৪: ৭৭)।
