২৫/১. অধ্যায়ঃ
জিহাদ ওয়াজিব হওয়া
সুনানে নাসাঈ : ৩০৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৯৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنِي شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، وَذَكَرَ آخَرَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا جَمَعَ أَبُو بَكْرٍ لِقِتَالِهِمْ، فَقَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا " قَالَ أَبُو بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ: لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ، رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ تَعَالَى قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِقِتَالِهِمْ، فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু বকর (রাঃ) যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। উমর (রাঃ) বললেন: হে আবু বকর! আপনি লোকের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবেন, অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যতক্ষণ লোকেরা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নেই) না বলবে, ততক্ষণ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি? যখন তারা তা বলবে, তখন তারা তাদের জান-মালের নিরাপত্তা আমার কাছে লাভ করবে ইসলামের হক ব্যতীত। আবু বকর (রাঃ) বললেন: যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে তফাৎ করে, নিশ্চয়ই আমি তার বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর কসম! তারা যে ছাগল ছানা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিত, তাও আমাকে দিতে অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। উমর (রাঃ) বলেন: আমি বুঝলাম যে, আল্লাহ তা’আলা আবু বকরের অন্তর যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আমি আরও জানতে পারলাম যে, এটাই যথার্থ।
