২৪/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৪০০ - সালাত ও যাকাত আলাদা না করার শিক্ষা
যাকাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে।
وَقَوْلُ اللَّهِ تَعَالَى وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَআল্লাহ তা‘আলার বাণী: “সালাত কায়িম কর ও যাকাত আদায় কর।” (আল-বাকারা: ৪৩, ৮৩, ১১০)وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حَدَّثَنِي أَبُو سُفْيَانَ ؓ فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ ﷺ فَقَالَ يَأْمُرُنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّلَةِ وَالْعَفَافِইবন ‘আব্বাস (রাঃ) বলেন: আবূ সুফিয়ান (রাঃ) নবী (ﷺ)-এর হাদীস উল্লেখ করে বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে সালাত (প্রতিষ্ঠা করা), যাকাত (আদায় করা), আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পবিত্রতা রক্ষা করার আদেশ দেন।"
সালাত ও যাকাত: ইসলামের দুই বড় দায়িত্ব আলাদা নয়
সহীহ বুখারী : ১৪০০
সহীহ বুখারীহাদিস নম্বর ১৪০০
فَقَالَ وَاللَّهِ لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ ﷺ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا. قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর শপথ! তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমি যুদ্ধ করবো যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, কেননা যাকাত হল সম্পদের উপর আরোপিত হক। আল্লাহর কসম। যদি তারা একটি মেষ শাবক যাকাত দিতেও অস্বীকৃতি জানায় যা আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছে তারা দিত, তাহলে যাকাত না দেয়ার কারণে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করবো। ‘উমর (রাঃ) বলেনঃ আল্লাহর কসম, আল্লাহ আবূ বকর (রাঃ)-এর হৃদয় বিশেষ জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন বিধায় তাঁর এ দৃঢ়তা, এতে আমি বুঝতে পারলাম তাঁর সিদ্ধান্তই যথার্থ।
সহীহ বুখারী হাদিস ১৪০০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো যাকাতের ফরজ দায়িত্ব। আবু বকর (রাঃ) দৃঢ়ভাবে বলেন, যারা সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, তাদের বিরুদ্ধে তিনি লড়বেন; কারণ যাকাত হলো সম্পদের হক। তিনি আরও বলেন, রাসূল صلى الله عليه وسلم-এর কাছে যাকাত হিসেবে যে সামান্য জিনিসও তারা দিত, তা আটকালে তিনি বাধা দেবেন। উমর (রাঃ) পরে বলেন, আল্লাহ আবু বকর (রাঃ)-এর হৃদয় খুলে দিয়েছিলেন, তাই তিনি বুঝলেন এ সিদ্ধান্তই সঠিক। হাদিসটি দেখায়, যাকাত কেবল ঐচ্ছিক দান নয়; এটি সম্পদের ওপর নির্ধারিত হক। সালাত যেমন ইবাদত, যাকাতও তেমন ফরজ দায়িত্ব। ইসলামের সামষ্টিক জীবনে যাকাতের গুরুত্ব খুব বড়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাত ও যাকাতকে আলাদা করে দেখা ঠিক নয়।
- যাকাত সম্পদের ওপর নির্ধারিত হক।
- সত্য বুঝে গেলে উমর (রাঃ)-এর মতো তা মেনে নেওয়ার শিক্ষা আছে।
