৩৮/১. অধ্যায়ঃ
أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارِ بْنِ بِلَالٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عِيسَى وَهُوَ ابْنُ سُمَيْعٍ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ الْمُشْرِكِينَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَإِذَا شَهِدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَصَلَّوْا صَلَاتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَأَكَلُوا ذَبَائِحَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا»
আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে, যে পর্যন্ত না তাঁরা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, আর মুহাম্মাদ (ﷺ) আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। আর যখন তাঁরা সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল, আর আমাদের মতো সালাত আদায় করবে, আমাদের কেবলার দিকে মুখ করবে, আমাদের যাবাহকৃত পশু আহার করবে; তখন আমাদের জন্য হারাম তাদের রক্ত ও সম্পদ, তবে হত্যায় যথাযথ [শারী'আতসম্মত কারণ] পাওয়া গেলে ভিন্ন কথা।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِذَا شَهِدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَأَكَلُوا ذَبِيحَتَنَا، وَصَلَّوْا صَلَاتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ، وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا لَهُمْ مَا لِلْمُسْلِمِينَ وَعَلَيْهِمْ مَا عَلَيْهِمْ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ করা হয়েছে, যতক্ষণ না তারা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল, আর আমাদের কেবলার দিকে মুখ করবে এবং আমাদের জবাইকৃত প্রাণী খাবে, আমাদের মতো সালাত আদায় করবে, তখন তাদের রক্ত ও সম্পদ আমাদের জন্য নিষিদ্ধ হবে, তবে যথাযথ কারণ ছাড়া। মুসলিমদের যে অধিকার রয়েছে, তাদের জন্যও সে অধিকার থাকবে। আর মুসলিমদের ওপর যে দায়িত্ব রয়েছে, তা তাদের প্রতিও রয়েছে।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ قَالَ: أَنْبَأَنَا حُمَيْدٌ قَالَ: سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ، أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ: يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ الْمُسْلِمِ وَمَالَهُ؟ فَقَالَ: «مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلَاتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا فَهُوَ مُسْلِمٌ لَهُ مَا لِلْمُسْلِمِينَ وَعَلَيْهِ مَا عَلَى الْمُسْلِمِينَ»
হুমায়দ (রহঃ) মায়মূন ইবনু সিয়াহ (রহঃ) সম্পর্কে বর্ণনা করেন। তিনি আনাস ইবনু মালিক (রাঃ)-কে প্রশ্ন করেন: হে আবূ হামযাহ্! কোন্ বস্তু মুসলিমের রক্ত হারাম করে? তিনি বলেন: যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত সত্যিকার কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল, আর আমাদের কেবলাকে কেবলাহ্ হিসেবে গ্রহণ করে, আর আমাদের মতো সালাত আদায় করে, আমাদের জবাইকৃত প্রাণী হতে খায়, সে মুসলিম। মুসলিমদের যে অধিকার তারও সেই অধিকার, আর তার ওপর ঐসব দায়িত্ব যে দায়িত্ব রয়েছে মুসলিমদের ওপর।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ أَبُو الْعَوَّامِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْتَدَّتِ الْعَرَبُ، فَقَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ كَيْفَ تُقَاتِلُ الْعَرَبَ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلَاةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ» وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا مِمَّا كَانُوا يُعْطُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَيْهِ، قَالَ عُمَرُ: «فَلَمَّا رَأَيْتُ رَأْيَ أَبِي بَكْرٍ قَدْ شُرِحَ عَلِمْتُ أَنَّهُ الْحَقُّ»
রাসূলুল্লাহ (ﷺ) এর মৃত্যুর পর 'আরবের কিছু গোত্র মুরতাদ হয়ে গেল। [আবূ বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তখন উমর (রাঃ) বললেন: হে আবূ বকর! আপনি কিরূপে 'আরবের সাথে যুদ্ধ করবেন? তখন আবূ বকর (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা এ সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, আর আমি আল্লাহর রাসূল এবং সালাত ক্বায়িম করে ও যাকাত আদায় করে।আল্লাহর শপথ! তারা যদি একটি ছাগলের বাচ্চাও দিতে অস্বীকার করে, যা তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিত, তবে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এজন্য যুদ্ধ করব। উমর (রাঃ) বলেন: যখন আমি দেখলাম, আবূ বকরের মতো স্পষ্ট, তখন আমি মনে করলাম, এটাই যথার্থ সিদ্ধান্ত।
خْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ " قَالَ أَبُو بَكْرٍ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عِقَالًا كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ، قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنِّي رَأَيْتُ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
রাসূলুল্লাহ (ﷺ) এর ইনতিকালের পর যখন আবূ বকর (রাঃ) খলীফাহ্ হলেন। তখন 'আরবের কোন কোন গোত্র কাফির হয়ে গেল। [আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এ সময় উমর (রাঃ) আবূ বকর (রাঃ)-কে বললেন: আপনি কিভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা "লা- ইলা-হা ইল্লাল্ল-হ” বলে, আর যে তা বলবে, সে তার জানমাল আমার থেকে হিফাযাত করল, তবে যথার্থ কারণ ছাড়া। আর তার হিসাব আল্লাহর কাছে।আবু বকর (রাঃ) বললেন: আল্লাহর শপথ! আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে। কেননা নিশ্চয় যাকাত সম্পদের হাক্ব। আল্লাহর শপথ! তারা যদি একটি রশিও দিতে অস্বীকার করে যা তারা রাসূলুল্লাহ (ﷺ) কে দিত, তবে এ অস্বীকার করার কারণে আমি তাদের বিরুদ্ধে এর জন্য যুদ্ধ করব। আল্লাহর শপথ! আমি দেখলাম, আল্লাহ তা'আলা যুদ্ধের জন্য আবূ বক (রাঃ)-এর বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন এবং আমি বুঝতে পারলাম, এটাই যথার্থ সিদ্ধান্ত।
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا فَقَدْ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ " فَلَمَّا كَانَتِ الرِّدَّةُ، قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ: أَتُقَاتِلُهُمْ وَقَدْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: كَذَا، وَكَذَا، فَقَالَ: وَاللَّهِ لَا أُفَرِّقُ بَيْنَ الصَّلَاةِ، وَالزَّكَاةِ، وَلَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَهُمَا، فَقَاتَلْنَا مَعَهُ فَرَأَيْنَا ذَلِكَ رُشْدًا قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «سُفْيَانُ فِي الزُّهْرِيِّ لَيْسَ بِالْقَوِيِّ وَهُوَ سُفْيَانُ بْنُ حُسَيْنٍ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাকে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা “লা- ইলা-হা ইল্লাল্ল-হ” বলে। যখন তা বলবে : তখন তারা আমার থেকে তাদের জান-মাল হিফাযাত করবে, তবে হত্যা করা যদি আবশ্যক হয় তা ভিন্ন কথা। আর তাদের হিসাব আল্লাহর ওপর ন্যস্ত।যখন 'আরবের কিছু লোক মুরতাদ হলো, তখন উমর (রাঃ) আবূ বকর (রাঃ)-কে বললেন: আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন এমন বলতে শুনেছেন? তখন তিনি বললেন: আল্লাহর শপথ! আমি সালাত এবং যাকাতের মাঝে কোন পার্থক্য করি না এবং যারা এ দুয়ের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের সাথে যুদ্ধ করব। পরে আমরা তার সাথে একত্রে যুদ্ধ করি এবং বুঝতে পারি যে, এটাই ছিল সঠিক।
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ: قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ «جَمَعَ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ الْحَدِيثَيْنِ جَمِيعًا»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাকে মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। যতক্ষণ না তারা বলে, "আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই।" আর যে বলল, 'আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই', সে আমার কাছ থেকে তার জানমাল নিরাপদ করল। তবে ইসলাম প্রদত্ত যথার্থ কারণ ছাড়া। আর তার হিসাব তো মহামহীয়ান আল্লাহর কাছে।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ " قَالَ أَبُو بَكْرٍ: لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ فَوَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا، كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا، قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
রাসূলুল্লাহ (ﷺ) এর মৃত্যুর পর যখন আবূ বাক্স (রাঃ) খলীফাহ্ হলেন তখন 'আরবের কিছু লোক মুরতাদ হয়ে যায়, অতঃপর 'উমর (রাঃ) বললেন : হে আবূ বাক্স! আপনি এ সকল লোকের বিরুদ্ধে কিরূপে যুদ্ধ করবেন? রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা বলে 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ'। আর যে ব্যক্তি 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ' বলল, সে আমার থেকে তার জানমাল হিফাযাত করল, তবে ইসলামের অন্য কোন হাক্ব ব্যতীত। আর তার হিসাব আল্লাহর ওপর ন্যস্ত।আবু বাকর (রাঃ) বললেন: যে ব্যক্তি সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। কেননা যাকাত মালের হাক্ব। আল্লাহর শপথ। যদি তারা একটি ছাগলের বাচ্চাও আমাকে দিতে অস্বীকার করে, যা তারা রাসূলুল্লাহ (ﷺ) কে দিত, তবে আমি তাদের বিরুদ্ধে এর জন্য যুদ্ধ করব। 'উমর (রাঃ) বলেন: আল্লাহর শপথ! আমি দেখলাম, আল্লাহ তা'আলা যুদ্ধের জন্য আবূ বাকর (রাঃ)-এর অন্তর উন্মুক্ত করে দিয়েছেন। আর তার সিদ্ধান্তই যথার্থ।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي نَفْسَهُ وَمَالَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ " خَالَفَهُ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আমাকে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশে দেয়া হয়েছে, যতক্ষণ না তারা বলে, "আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই”। যে এটা বলবে, সে আমার হতে তার জানমাল রক্ষা করে নিল। তবে ইসলামের কোন হাক্ব ব্যতীত। আর তার হিসাব আল্লাহর কাছে ন্যস্ত।
ওয়ালীদ ইবনু মুসলিম হাদীসটি ভিন্নভাবে বর্ণনা করেছেন।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنِي شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، وَذَكَرَ آخَرُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: فَأَجْمَعَ أَبُو بَكْرٍ لِقِتَالِهِمْ، فَقَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا "، قَالَ أَبُو بَكْرٍ: لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ، وَالزَّكَاةِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا، قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِقِتَالِهِمْ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
আবূ বকর (রাঃ) যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্যসামন্ত একত্রিত করলেন। তখন 'উমর (রাঃ) বললেন: হে আবূ বকর! আপনি কিভাবে মানুষদের সাথে যুদ্ধে লিপ্ত হবেন? অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের আদেশ করা হয়েছে, যতক্ষণ না তারা বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ। যখন তারা তা বলবে, তখন তারা আমার থেকে তাদের জানমালকে রক্ষা করবে, তবে ইসলামের অন্য কোন কারণ ব্যতীত।আবূ বকর (রাঃ) বললেন: যে সালাত ও যাকাতের মাঝে পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর শপথ! যদি তারা একটি উটের বাচ্চাও আমাকে দিতে অস্বীকৃতি জানায়, যা তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে দিত, তবে এর জন্য আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। 'উমর (রাঃ) বলেন: আল্লাহর শপথ। আমি দেখলাম: মহান আল্লাহ যুদ্ধ করার জন্য আবূ বকর-এর অন্তর প্রশস্ত করে দিয়েছেন। আমি বুঝতে পারলাম, এটাই যথার্থ সিদ্ধান্ত।