৩৮/১. অধ্যায়ঃ

হাদিস ৩৯৭০

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৭০

خْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ " قَالَ أَبُو بَكْرٍ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عِقَالًا كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ، قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنِّي رَأَيْتُ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) এর ইনতিকালের পর যখন আবু বকর (রাঃ) খলীফা হলেন। তখন আরবের কোন কোন গোত্র কাফির হয়ে গেল। আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন।এ সময় উমর (রাঃ) আবু বকর (রাঃ)-কে বললেন : আপনি কিভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা "লা-ইলা-হা ইল্লাল্লাহ" বলে, আর যে তা বলবে, সে তার জানমাল আমার থেকে হিফাযত করল, তবে যথার্থ কারণ ছাড়া। আর তার হিসাব আল্লাহর কাছে।আবু বকর (রাঃ) বললেন : আল্লাহর শপথ! আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে। কেননা নিশ্চয় যাকাত সম্পদের হক। আল্লাহর শপথ! তারা যদি একটি রশিও দিতে অস্বীকার করে যা তারা রসূলুল্লাহ (ﷺ) কে দিত, তবে এ অস্বীকার করার কারণে আমি তাদের বিরুদ্ধে এর জন্য যুদ্ধ করব।আল্লাহর শপথ! আমি দেখলাম, আল্লাহ তা'আলা যুদ্ধের জন্য আবু বকর (রাঃ)-এর বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন এবং আমি বুঝতে পারলাম, এটাই যথার্থ সিদ্ধান্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন