৩৮/১. অধ্যায়ঃ
হাদিস ৩৯৬৯
সুনানে নাসাঈ : ৩৯৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৬৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ أَبُو الْعَوَّامِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْتَدَّتِ الْعَرَبُ، فَقَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ كَيْفَ تُقَاتِلُ الْعَرَبَ، فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلَاةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ» وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا مِمَّا كَانُوا يُعْطُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَيْهِ، قَالَ عُمَرُ: «فَلَمَّا رَأَيْتُ رَأْيَ أَبِي بَكْرٍ قَدْ شُرِحَ عَلِمْتُ أَنَّهُ الْحَقُّ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) এর মৃত্যুর পর আরবের কিছু গোত্র মুরতাদ হয়ে গেল। আবু বকর (রাঃ) তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তখন উমর (রাঃ) বললেন: হে আবু বকর! আপনি কিরূপে আরবের সাথে যুদ্ধ করবেন?তখন আবু বকর (রাঃ) বললেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা এ সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, আর আমি আল্লাহর রসূল এবং সালাত কায়েম করে ও যাকাত আদায় করে। আল্লাহর শপথ! তারা যদি একটি ছাগলের বাচ্চাও দিতে অস্বীকার করে, যা তারা রসূলুল্লাহ (ﷺ)-কে দিত, তবে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এজন্য যুদ্ধ করব।উমর (রাঃ) বলেন: যখন আমি দেখলাম, আবু বকর-এর রায় এর মতো স্পষ্ট, তখন আমি মনে করলাম, এটাই যথার্থ সিদ্ধান্ত।
