৩৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৬৮ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৩৯৬৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৬৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ قَالَ: أَنْبَأَنَا حُمَيْدٌ قَالَ: سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ، أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ: يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ الْمُسْلِمِ وَمَالَهُ؟ فَقَالَ: «مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلَاتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا فَهُوَ مُسْلِمٌ لَهُ مَا لِلْمُسْلِمِينَ وَعَلَيْهِ مَا عَلَى الْمُسْلِمِينَ»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
হুমায়দ (রহঃ) মায়মূন ইবনু সিয়াহ (রহঃ) সম্পর্কে বর্ণনা করেন। তিনি আনাস ইবনু মালিক (রাঃ)-কে প্রশ্ন করেন: হে আবূ হামযাহ্! কোন্ বস্তু মুসলিমের রক্ত হারাম করে? তিনি বলেন: যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত সত্যিকার কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল, আর আমাদের কেবলাকে কেবলাহ্ হিসেবে গ্রহণ করে, আর আমাদের মতো সালাত আদায় করে, আমাদের জবাইকৃত প্রাণী হতে খায়, সে মুসলিম। মুসলিমদের যে অধিকার তারও সেই অধিকার, আর তার ওপর ঐসব দায়িত্ব যে দায়িত্ব রয়েছে মুসলিমদের ওপর।
