৩৮/১. অধ্যায়ঃ
হাদিস ৩৯৬৭
সুনানে নাসাঈ : ৩৯৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৬৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِذَا شَهِدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَأَكَلُوا ذَبِيحَتَنَا، وَصَلَّوْا صَلَاتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ، وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا لَهُمْ مَا لِلْمُسْلِمِينَ وَعَلَيْهِمْ مَا عَلَيْهِمْ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ করা হয়েছে, যতক্ষণ না তারা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রসূল, আর আমাদের কেবলার দিকে মুখ করবে এবং আমাদের যবেহকৃত প্রাণী খাবে, আমাদের মতো সালাত আদায় করবে, তখন তাদের রক্ত ও সম্পদ আমাদের জন্য নিষিদ্ধ হবে, তবে যথাযথ কারণ ছাড়া। মুসলিমদের যে অধিকার রয়েছে, তাদের জন্যও সে অধিকার থাকবে। আর মুসলিমদের ওপর যে দায়িত্ব রয়েছে, তা তাদের প্রতিও রয়েছে।
