৩৮/১. অধ্যায়ঃ
হাদিস ৩৯৭৩
সুনানে নাসাঈ : ৩৯৭৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৭৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ " قَالَ أَبُو بَكْرٍ: لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ فَوَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا، كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا، قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর পর যখন আবু বকর (রাঃ) খলীফা হলেন তখন আরবের কিছু লোক মুরতাদ হয়ে যায়, অতঃপর উমর (রাঃ) বললেন : হে আবু বকর! আপনি এ সকল লোকের বিরুদ্ধে কিরূপে যুদ্ধ করবেন? রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা বলে ‘লা-ইলা-হা ইল্লাল্লাহ’। আর যে ব্যক্তি ‘লা-ইলা-হা ইল্লাল্লাহ’ বলল, সে আমার থেকে তার জানমাল হিফাযাত করল, তবে ইসলামের অন্য কোন হক ব্যতীত। আর তার হিসাব আল্লাহর ওপর ন্যস্ত।আবু বকর (রাঃ) বললেন: যে ব্যক্তি সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। কেননা যাকাত মালের হক। আল্লাহর শপথ! যদি তারা একটি ছাগলের বাচ্চাও আমাকে দিতে অস্বীকার করে, যা তারা রসূলুল্লাহ (ﷺ)-কে দিত, তবে আমি তাদের বিরুদ্ধে এর জন্য যুদ্ধ করব।উমর (রাঃ) বলেন: আল্লাহর শপথ! আমি দেখলাম, আল্লাহ তা‘আলা যুদ্ধের জন্য আবু বকর-এর অন্তর উন্মুক্ত করে দিয়েছেন। আর তার সিদ্ধান্তই যথার্থ।
