ওয়াসিয়াত
৩০/১. অধ্যায়ঃ
ওয়াসিয়্যাতে দেরী করা মাকরূহ
সুনানে নাসাঈ : ৩৬১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬১১
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا؟ قَالَ: " أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْبَقَاءَ، وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ، قُلْتَ: لِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلَانٍ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে জিজ্ঞেস করলো: হে আল্লাহর রসূল! কোন্ দানে সওয়াব বেশি? তিনি (ﷺ) বললেন: ঐ দান, যা তুমি সুস্থ অবস্থায় কর অথচ মালের প্রতি তোমার অত্যধিক লালসা রয়েছে। তুমি অভাবগ্রস্ততার ভয় কর এবং তোমার আরো বহুদিন বেঁচে থাকার আশা রয়েছে।আর দানের ক্ষেত্রে এত দেরী করবে না যে, তোমার মৃত্যু উপস্থিত হয়ে যায়। আর তুমি বলবে: এত এত অমুকের জন্য, অথচ তা তো অমুকের জন্য হয়েই গেছে।
সুনানে নাসাঈ : ৩৬১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬১২
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا مِنَّا مِنْ أَحَدٍ إِلَّا مَالُهُ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِ وَارِثِهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْلَمُوا أَنَّهُ لَيْسَ مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ، مَالُكَ مَا قَدَّمْتَ، وَمَالُ وَارِثِكَ مَا أَخَّرْتَ»
আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে আছে যে, যার কাছে ওয়ারিসের সম্পদ তার নিজের সম্পদ হতে অধিক প্রিয়?তাঁরা বললেন: হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে এমন কেউ নেই, যার নিকট তার নিজের সম্পদ হতে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয়।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: জেনে রাখ, তোমাদের প্রত্যেকের নিকট তার ওয়ারিসের মাল তার নিজের সম্পদ হতে বেশি প্রিয়। তোমার মাল তো তা-ই যা তুমি মৃত্যুর পূর্বেই পাঠিয়ে দিয়েছ, আর ওয়ারিসের মাল তা-ই যা তুমি রেখে মৃত্যুবরণ করেছ।
