৩০/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬১৫ - ওয়াসিয়াত
ওয়াসিয়্যাতে দেরী করা মাকরূহ
সুনানে আন-নাসায়ী : ৩৬১৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬১৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصَى فِيهِ أَنْ يَبِيتَ لَيْلَتَيْنِ، إِلَّا وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোনো মুসলিমের উচিত নয় যে, যা তার ওয়াসিয়্যাত করার ছিল, তাতে ওয়াসিয়্যাতনামা লিপিবদ্ধ না করে দু'রাত অতিবাহিত করা।
