৩০/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬১৪ - ওয়াসিয়াত
ওয়াসিয়্যাতে দেরী করা মাকরূহ
সুনানে আন-নাসায়ী : ৩৬১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬১৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، سَمِعَ أَبَا حَبِيبَةَ الطَّائِيَّ، قَالَ: أَوْصَى رَجُلٌ بِدَنَانِيرَ فِي سَبِيلِ اللَّهِ، فَسُئِلَ أَبُو الدَّرْدَاءِ، فَحَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ الَّذِي يُعْتِقُ أَوْ يَتَصَدَّقُ عِنْدَ مَوْتِهِ مَثَلُ الَّذِي يُهْدِي بَعْدَمَا يَشْبَعُ»
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হাবীবাহ্ আত্ব তাঈ (রহঃ) বলেন: এক ব্যক্তি কিছু দীনার আল্লাহর রাস্তায় দেয়ার ওয়াসিয়্যাত করলে এ ব্যাপারে আবুদ্ দারদা (রাঃ)-কে প্রশ্ন করা হলে, তিনি নবী (ﷺ) থেকে হাদীস বর্ণনা করে বলেন: যে ব্যক্তি মৃত্যুকালে দাসমুক্ত করে অথবা দান করে, তার উদাহরণ এরূপ, যেমন ব্যক্তি তৃপ্ত হওয়ার পর উপহার দিয়ে থাকে।
