৩০/১. অধ্যায়ঃ
ওয়াসিয়্যাতে দেরী করা মাকরূহ
সুনানে নাসাঈ : ৩৬১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬১৯
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ الْوَزِيرِ بْنِ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ ابْنَ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصَى فِيهِ فَيَبِيتُ ثَلَاثَ لَيَالٍ، إِلَّا وَوَصِيَّتُهُ عِنْدَهُ مَكْتُوبَةٌ»
সালিম ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সালিম ইবন আবদুল্লাহ (রহঃ) তাঁর পিতার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: কোনো মুসলিমের জন্য উচিত নয়, যে বিষয়ে তার ওসিয়ত করা দরকার, সে বিষয়ে ওসিয়তনামা না করে তিন রাত অতিবাহিত করা।
