৩০/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬২০ - ওয়াসিয়াত
নাবী (ﷺ) কি ওয়াসিয়্যাত করেছিলেন?
সুনানে আন-নাসায়ী : ৩৬২০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬২০
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ، قَالَ: سَأَلْتُ ابْنَ أَبِي أَوْفَى، أَوْصَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «لَا» قُلْتُ: كَيْفَ كَتَبَ عَلَى الْمُسْلِمِينَ الْوَصِيَّةَ؟ قَالَ: «أَوْصَى بِكِتَابِ اللَّهِ»
ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
ত্বলহাহ্ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আবূ আওফা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি কোনো ওয়াসিয়্যাত করেছিলেন? তিনি বললেন : না। তিনি বলেন, আমি বললাম : তাহলে কিভাবে মুসলিমদের জন্য ওয়াসিয়্যাতের বাধ্যতামূলক করেছেন? তিনি বললেন : তিনি (ﷺ) আল্লাহর কিতাব অনুসারে ওয়াসিয়্যাত বিধান করেছেন।
