৪৪/১. অধ্যায়ঃ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ وَهُوَ ابْنُ شُمَيْلٍ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ ابْنِ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ، فَأَرَادَ أَنْ يُضَحِّيَ، فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ، وَلَا مِنْ أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ»
উম্মু সালামাহ্ (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তি কুরবানী করার ইচ্ছা করে এবং যিলহাজ্জ মাসের নতুন চাঁদ দেখে, সে যেন কুরবানী করার পূর্বে তার চুল ও নখ না কাটে।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ أَنَّهُ قَالَ: أَخْبَرَنِي ابْنُ الْمُسَيِّبِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَقْلِمْ مِنْ أَظْفَارِهِ، وَلَا يَحْلِقْ شَيْئًا مِنْ شَعْرِهِ فِي عَشْرِ الْأُوَلِ مِنْ ذِي الْحِجَّةِ»
ইবনু মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিত। নাবী (ﷺ) এর সহধর্মিণী উম্মু সালামাহ্ (রাঃ) তাঁকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কুরবানী করার ইচ্ছা পোষণ করে, সে যেন যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনে তার নখ ও কোন চুল না কাটে।
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ الْأَحْلَافِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ قَالَ: «مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَدَخَلَتْ أَيَّامُ الْعَشْرِ، فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا أَظْفَارِهِ»، فَذَكَرْتُهُ لِعِكْرِمَةَ فَقَالَ: «أَلَا يَعْتَزِلُ النِّسَاءَ، وَالطِّيبَ»...[حكم الألباني] ضعيف الإسناد
যে লোক কুরবানী করার ইচ্ছা পোষণ করে আর যিলহাজ্জ মাসের দশ দিন শুরু হয়ে যায়, সে যেন তার চুল ও নখ না কাটে। রাবী বলেন: এ বিষয়টি 'ইকরামাহ্ (রহঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বললেন, তাহলে কি স্ত্রী এবং সুগন্ধিও ছাড়তে হবে?
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَتِ الْعَشْرُ فَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلَا يَمَسَّ مِنْ شَعْرِهِ، وَلَا مِنْ بَشَرِهِ شَيْئًا»
সা'ঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ) সূত্রে উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন যিলহাজ্জ মাসের দশ দিনে প্রবেশ করবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানী করার ইচ্ছা করবে, সে যেন তার চুল ও নখ না কাটে।
৪৪/২. অধ্যায়ঃ
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، وَذَكَرَ آخَرِينَ: عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ الْأُمَّةِ»، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيحَةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصُّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ»
রাসূলুল্লাহ (ﷺ) এক লোককে বললেন: কুরবানীর দিনকে ঈদের দিন উদযাপন করার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তা'আলা এই উম্মতের জন্য এ দিনকে নির্ধারণ করেছেন। তখন ঐ লোক বলল: আপনি কি মনে করেন যদি আমি দুধপান করার জন্য অন্যের দানকৃত পশু ছাড়া অন্য কোন পশু না পাই, তা হলে কি আমি সেটাই কুরবানী করব? তিনি (ﷺ) বললেন: না, তখন তুমি তোমার চুল, নখ কেটে ফেলবে এবং গোঁফ ছোট করবে এবং তোমার নাভির নিচের পশম কামাবে; এটাই তোমাদের জন্য আল্লাহর নিকট তোমার কুরবানী হিসেবে গণ্য হবে।
৪৪/৩. অধ্যায়ঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، عَنْ اللَّيْثِ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ أَخْبَرَهُ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَذْبَحُ أَوْ يَنْحَرُ بِالْمُصَلَّى "
নাফি' (রহঃ) হতে বর্ণিত। 'আবদুল্লাহ (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের মাঠে যাবাহ বা নাহর করতেন।
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ عُثْمَانَ النُّفَيْلِيُّ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَحَرَ يَوْمَ الْأَضْحَى بِالْمَدِينَةِ "، قَالَ: «وَقَدْ كَانَ إِذَا لَمْ يَنْحَرْ يَذْبَحُ بِالْمُصَلَّى»
রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল আযহায় মাদীনায় যাবাহ করতেন। তিনি বলেন, নাহর না করলে ঈদের মাঠে যাবাহ করতেন।
৪৪/৪. অধ্যায়ঃ
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ قَالَ: شَهِدْتُ أَضْحًى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ رَأَى غَنَمًا قَدْ ذُبِحَتْ، فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ شَاةً مَكَانَهَا، وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি (ﷺ) লোকেদের নিয়ে সালাত আদায় করলেন, সালাতান্তে লক্ষ্য করলেন একটি ছাগল যাবাহ করা হয়েছে। তখন তিনি (ﷺ) বললেন : কে সালাতের পূর্বে যাবাহ করল? সে যেন এর পরিবর্তে অন্য একটি ছাগল যাবাহ করে। আর যে এখনও যাবাহ করেনি, সে যেন আল্লাহর নাম নিয়ে যাবাহ করে।
৪৪/৫. অধ্যায়ঃ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى بَنِي أَسَدٍ، عَنْ أَبِي الضَّحَّاكِ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ مَوْلَى بَنِي شَيْبَانَ قَالَ: قُلْتُ لِلْبَرَاءِ حَدِّثْنِي عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَضَاحِيِّ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِهِ، فَقَالَ: " أَرْبَعٌ لَا يَجُزْنَ الْعَوْرَاءُ: الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا، وَالْكَسِيرَةُ الَّتِي لَا تُنْقِي "، قُلْتُ: إِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ فِي الْقَرْنِ نَقْصٌ، وَأَنْ يَكُونَ فِي السِّنِّ نَقْصٌ، قَالَ: «مَا كَرِهْتَهُ فَدَعْهُ، وَلَا تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ»
বানু শায়বান-এর আযাদকৃত দাস আবুয যহাক 'উবায়দ ইবনু ফায়রূয (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বারা' (রাঃ)-কে বললাম: যেসব পশু কুরবানী করতে রসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, তা আমার কাছে উল্লেখ করুন। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) [খুত্ববাহ্ দিতে] দাঁড়ালেন আমার হাত তাঁর হাত অপেক্ষা ছোট ছিল। তিনি (ﷺ) বললেন, চার ধরনের পশুর কুরবানী জায়িয নয়- এমন কানা পশু যার কানা হওয়া স্পষ্ট, এমন রুগ্ন হওয়া যা সুস্পষ্ট, এমন খোঁড়া পশু যার খোঁড়া হওয়া সুস্পষ্ট; আর এমন দুর্বল, যা হাঁড়ে মজ্জা নেই। আমি বললাম: আমি শিং ও দাঁতে ত্রুটি থাকাও অপছন্দ করি। তিনি (ﷺ) বললেন: তুমি যা অপছন্দ কর, তা করো না; কিন্তু অন্য লোকের জন্য তার হারাম করো না।
৪৪/৬. অধ্যায়ঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَأَبُو دَاوُدَ، وَيَحْيَى، وَعَبْدُ الرَّحْمَنِ، وَابْنُ أَبِي عَدِيٍّ، وَأَبُو الْوَلِيدِ، قَالُوا: أَنْبَأَنَا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: سَمِعْتُ عُبَيْدَ بْنَ فَيْرُوزَ قَالَ: قُلْتُ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ: حَدِّثْنِي مَا كَرِهَ أَوْ نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَضَاحِيِّ، قَالَ: فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَكَذَا بِيَدِهِ، وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَرْبَعَةٌ لَا يُجْزِينَ فِي الْأَضَاحِيِّ: الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا، وَالْكَسِيرَةُ الَّتِي لَا تُنْقِي "، قَالَ: فَإِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ نَقْصٌ فِي الْقَرْنِ، وَالْأُذُنِ، قَالَ: «فَمَا كَرِهْتَ مِنْهُ فَدَعْهُ، وَلَا تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ»
'উবায়দ ইবনু ফায়রূয (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বারা' ইবনু 'আযিব (রাঃ)-কে বললাম: রাসূলুল্লাহ (ﷺ) কোন কোন পশু কুরবানী করতে অপছন্দ করতেন বা নিষেধ করেছেন তা আমাকে বলুন। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দ্বারা এভাবে দেখালেন। আর আমার হাত রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত থেকে খাটো।তিনি (ﷺ) বললেন : চার ধরনের পশুর কুরবানী করা জায়িয নয় : কানা পশু- যার কানা হওয়া সুস্পষ্ট; এমন রোগা পশু, যার রোগ হওয়া সুস্পষ্ট; খোঁড়া পশু যার খোঁড়া হওয়া স্পষ্ট আর এমন দুর্বল পশু যার হাঁড়ে মজ্জা নেই বললেই চলে। তিনি বললেন: আমি শিং এবং কানে ত্রুটি থাকাও পছন্দ করি না। তিনি (ﷺ) বললেন: যা তোমার পছন্দ হয় না তা তুমি ত্যাগ কর; কিন্তু অন্য মুসলিমের জন্য তা হারাম করো না।