৪৪/৪. অধ্যায়ঃ
ঈদগাহে সাধারণ মানুষের যাবাহ করা
সুনানে নাসাঈ : ৪৩৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৬৮
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ قَالَ: شَهِدْتُ أَضْحًى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ رَأَى غَنَمًا قَدْ ذُبِحَتْ، فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ شَاةً مَكَانَهَا، وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
জুনদুব ইব্ন সুফ্য়ান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি (ﷺ) লোকদের নিয়ে সালাত আদায় করলেন, সালাতান্তে লক্ষ্য করলেন একটি ছাগল যবেহ করা হয়েছে। তখন তিনি (ﷺ) বললেন: কে সালাতের পূর্বে যবেহ করল? সে যেন এর পরিবর্তে অন্য একটি ছাগল যবেহ করে। আর যে এখনও যবেহ করেনি, সে যেন আল্লাহর নাম নিয়ে যবেহ করে।
