৪৪/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৬৯ - কুরবানী
যে সকল অন্ধ পশু কুরবানী করা নিষেধ করা হয়েছে
সুনানে আন-নাসায়ী : ৪৩৬৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৬৯
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى بَنِي أَسَدٍ، عَنْ أَبِي الضَّحَّاكِ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ مَوْلَى بَنِي شَيْبَانَ قَالَ: قُلْتُ لِلْبَرَاءِ حَدِّثْنِي عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَضَاحِيِّ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِهِ، فَقَالَ: " أَرْبَعٌ لَا يَجُزْنَ الْعَوْرَاءُ: الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا، وَالْكَسِيرَةُ الَّتِي لَا تُنْقِي "، قُلْتُ: إِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ فِي الْقَرْنِ نَقْصٌ، وَأَنْ يَكُونَ فِي السِّنِّ نَقْصٌ، قَالَ: «مَا كَرِهْتَهُ فَدَعْهُ، وَلَا تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ»
-বনী শায়বানের আযাদকৃত দাস আবূ যাহ্হাক উবায়দ ইব্ন ফায়রূয (রহঃ) হতে বর্ণিতঃ
বানু শায়বান-এর আযাদকৃত দাস আবুয যহাক 'উবায়দ ইবনু ফায়রূয (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বারা' (রাঃ)-কে বললাম: যেসব পশু কুরবানী করতে রসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, তা আমার কাছে উল্লেখ করুন। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) [খুত্ববাহ্ দিতে] দাঁড়ালেন আমার হাত তাঁর হাত অপেক্ষা ছোট ছিল। তিনি (ﷺ) বললেন, চার ধরনের পশুর কুরবানী জায়িয নয়- এমন কানা পশু যার কানা হওয়া স্পষ্ট, এমন রুগ্ন হওয়া যা সুস্পষ্ট, এমন খোঁড়া পশু যার খোঁড়া হওয়া সুস্পষ্ট; আর এমন দুর্বল, যা হাঁড়ে মজ্জা নেই। আমি বললাম: আমি শিং ও দাঁতে ত্রুটি থাকাও অপছন্দ করি। তিনি (ﷺ) বললেন: তুমি যা অপছন্দ কর, তা করো না; কিন্তু অন্য লোকের জন্য তার হারাম করো না।
