৪৪/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৬৩ - কুরবানী
সুনানে আন-নাসায়ী : ৪৩৬৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৬৩
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ الْأَحْلَافِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ قَالَ: «مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَدَخَلَتْ أَيَّامُ الْعَشْرِ، فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا أَظْفَارِهِ»، فَذَكَرْتُهُ لِعِكْرِمَةَ فَقَالَ: «أَلَا يَعْتَزِلُ النِّسَاءَ، وَالطِّيبَ»...[حكم الألباني] ضعيف الإسناد
সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
যে লোক কুরবানী করার ইচ্ছা পোষণ করে আর যিলহাজ্জ মাসের দশ দিন শুরু হয়ে যায়, সে যেন তার চুল ও নখ না কাটে। রাবী বলেন: এ বিষয়টি 'ইকরামাহ্ (রহঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বললেন, তাহলে কি স্ত্রী এবং সুগন্ধিও ছাড়তে হবে?
