৪৪/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৬২ - কুরবানী
সুনানে আন-নাসায়ী : ৪৩৬২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৬২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ أَنَّهُ قَالَ: أَخْبَرَنِي ابْنُ الْمُسَيِّبِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَقْلِمْ مِنْ أَظْفَارِهِ، وَلَا يَحْلِقْ شَيْئًا مِنْ شَعْرِهِ فِي عَشْرِ الْأُوَلِ مِنْ ذِي الْحِجَّةِ»
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিত। নাবী (ﷺ) এর সহধর্মিণী উম্মু সালামাহ্ (রাঃ) তাঁকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কুরবানী করার ইচ্ছা পোষণ করে, সে যেন যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনে তার নখ ও কোন চুল না কাটে।
