৪৪/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৩৬৫ - কুরবানী
যে ব্যক্তি কুরবানীর পশু না পায় তার করণীয়
সুনানে আন-নাসায়ী : ৪৩৬৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৩৬৫
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، وَذَكَرَ آخَرِينَ: عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ الْأُمَّةِ»، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيحَةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصُّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ»
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক লোককে বললেন: কুরবানীর দিনকে ঈদের দিন উদযাপন করার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তা'আলা এই উম্মতের জন্য এ দিনকে নির্ধারণ করেছেন। তখন ঐ লোক বলল: আপনি কি মনে করেন যদি আমি দুধপান করার জন্য অন্যের দানকৃত পশু ছাড়া অন্য কোন পশু না পাই, তা হলে কি আমি সেটাই কুরবানী করব? তিনি (ﷺ) বললেন: না, তখন তুমি তোমার চুল, নখ কেটে ফেলবে এবং গোঁফ ছোট করবে এবং তোমার নাভির নিচের পশম কামাবে; এটাই তোমাদের জন্য আল্লাহর নিকট তোমার কুরবানী হিসেবে গণ্য হবে।
