১০/১. অধ্যায়ঃ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ حُسَيْنِ بْنِ عَلَيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتِ الْأَنْصَارُ: مِنَّا أَمِيرٌ وَمِنْكُمْ أَمِيرٌ. فَأَتَاهُمْ عُمَرُ فَقَالَ: «أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَ أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، فَأَيُّكُمْ تَطِيبُ نَفْسُهُ أَنْ يَتَقَدَّمَ أَبَا بَكْرٍ؟» قَالُوا نَعُوذُ بِاللَّهِ أَنْ نَتَقَدَّمَ أَبَا بَكْرٍ---[حكم الألباني] حسن الإسناد
রাসূলুল্লাহ (ﷺ) যখন মৃত্যুবরণ করলেন, আনসার সম্প্রদায় বললেন, আমাদের মধ্যে হতে একজন আমির হবে আর তোমাদের মধ্য থেকে একজন আমির হবে। তাঁদের কাছে 'উমর (রাঃ) এসে বললেন, তোমরা কি জান না যে, রাসূলুল্লাহ (ﷺ) আবূ বাক্ (রাঃ)-কে আদেশ দিয়েছিলেন, লোকের ইমাম হয়ে সালাত আদায় করতে। অতএব তোমাদের মধ্যে কার মন চায় আবূ বাক্রের আগে যেতে? তাঁরা বললেন, না'উযুবিল্লাহ! আমরা আবূ বাক্স-এর আগে যেতে চাই না।
১০/২. অধ্যায়ঃ
خْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَاءِ قَالَ: أَخَّرَ زِيَادٌ الصَّلَاةَ فَأَتَانِي ابْنُ صَامِتٍ فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ، فَذَكَرْتُ لَهُ صُنْعَ زِيَادٍ فَعَضَّ عَلَى شَفَتَيْهِ وَضَرَبَ عَلَى فَخِذِي وَقَالَ: إِنِّي سَأَلْتُ أَبَا ذَرٍّ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ: إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ فَقَالَ عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَامُ: " صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلِّ وَلَا تَقُلْ: إِنِّي صَلَّيْتُ فَلَا أُصَلِّي "
যিয়াদ দেরিতে সালাত আদায় করলেন। তারপর ইবনুস্ সামিত (রাঃ) আমার কাছে আসলে আমি তাঁর জন্যে একখান কুরসী পেতে দিলাম। তিনি তার উপর বসলেন, আমি তাঁর কাছে যিয়াদ-এর কাণ্ড বর্ণনা করলাম, তিনি তাঁর ওষ্ঠদ্বয় কামড়ে ধরলেন এবং আমার উরুদেশ চেপে ধরলেন এবং বললেন, আমি আবূ যার (রাঃ)-কে প্রশ্ন করেছিলাম যেমন তুমি আমাকে প্রশ্ন করলে। তারপর তিনি আমার উরুতে হাত মারলেন, যেমন আমি তোমার উরুতে হাত মেরেছি।এরপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করেছিলাম যেরূপ তুমি আমাকে প্রশ্ন করলে। এতে তিনি আমার উরুতে হাত মারলেন যেমন আমি তোমার উরুতে হাত মেরেছি। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, সালাত যথাসময়ে আদায় কর। যদি তাদের সাথে সালাত পাও তবে আদায় করে নিবে। কিন্তু এ কথা বলো না যে, আমি সালাত আদায় করে ফেলেছি। এখন আর আদায় করব না।
[১] আবূল আলিয়া বাররা (রহঃ)-এর নাম যিয়াদ ইব্ন ফায়রূয।
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّكُمْ سَتُدْرِكُونَ أَقْوَامًا يُصَلُّونَ الصَّلَاةَ لِغَيْرِ وَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتُمُوهُمْ فَصَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا، وَصَلُّوا مَعَهُمْ وَاجْعَلُوهَا سُبْحَةً»---[حكم الألباني] حسن صحيح
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হয়ত তোমরা এমন লোকের দেখা পাবে যারা অসময়ে সালাত আদায় করবে। যদি তোমরা তাদের পাও, তাহলে সময়মত সালাত আদায় করবে এবং তাদের সাথেও সালাত আদায় করবে এবং তা নফল ধরে নিবে।
১০/৩. অধ্যায়ঃ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: أَنْبَأَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ، عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ فِي الْهِجْرَةِ، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ سِنًّا، وَلَا تَؤُمَّ الرَّجُلَ فِي سُلْطَانِهِ وَلَا تَقْعُدْ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا أَنْ يَأْذَنَ لَكَ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দলের ইমামাত করবে ঐ ব্যক্তি, যে তাদের মধ্যে আল্লাহর কিতাব বেশি ভালো পাঠ করে। যদি তারা সকলেই ক্বিরাআতে সমান-সমান হয়, তাহলে তাদের মধ্যে যে আগে হিজরত করেছে। যদি তারা সকলেই হিজরতে সমান-সমান হয়, তবে তাদের মধ্যে যে সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞাত। যদি তারা সুন্নাহতেও সমান সমান হয়, তাহলে যার বয়স বেশি সে ব্যক্তি। আর তুমি কোন ব্যক্তির ইমামাতের স্থানে ইমামাত করবে না। আর তুমি কারো জন্যে নির্ধারিত সম্মানের স্থানে উপবেশন করবে না, হ্যাঁ যদি তিনি তোমাকে অনুমতি দেন।
১০/৪. অধ্যায়ঃ
أَخْبَرَنَا حَاجِبُ بْنُ سُلَيْمَانَ الْمَنْبِجِيُّ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَابْنُ عَمٍّ لِي - وَقَالَ: مَرَّةً أَنَا وَصَاحِبٌ لِي - فَقَالَ: «إِذَا سَافَرْتُمَا فَأَذِّنَا وَأَقِيمَا، وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»
এক সময় আমি এবং আমার এক চাচাত ভাই রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম। অন্য এক সময় বলেছেন, আমি এবং আমার এক সাথী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম তিনি বললেন, যখন তোমরা সফর করবে, তখন তোমরা আযান দিবে এবং ইক্বামাত বলবে আর তোমাদের ইমামাত করবে তোমাদের মাঝে যে বয়সে বড়।
১০/৫. অধ্যায়ঃ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى، عَنْ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ»
আবূ সা'ঈদ (রাঃ)-এর সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন তিন ব্যক্তি একত্রিত হবে তখন তাদের একজন ইমামাত করবেন আর তাদের মধ্যে ইমামাতের বেশি উপযুক্ত ব্যক্তি হলো তিনি যার ক্বিরাআত সবচেয়ে উত্তম।
১০/৬. অধ্যায়ঃ
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ، عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُؤَمُّ الرَّجُلُ فِي سُلْطَانِهِ وَلَا يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ»
আবূ মাস্'ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তির অধিকারে ইমামাত করা যাবে না এবং তার বসার জায়গায় বসা যাবে না। তবে হ্যাঁ তার অনুমতি পেলে।
১০/৭. অধ্যায়ঃ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَغَهُ أَنَّ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ كَانَ بَيْنَهُمْ شَيْءٌ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصْلِحَ بَيْنَهُمْ فِي أُنَاسٍ مَعَهُ، فَحُبِسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَانَتِ الْأُولَى فَجَاءَ بِلَالٌ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ: يَا أَبَا بَكْرٍ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ حُبِسَ وَقَدْ حَانَتِ الصَّلَاةُ، فَهَلْ لَكَ أَنْ تَؤُمَّ النَّاسَ؟ قَالَ: نَعَمْ إِنْ شِئْتَ.فَأَقَامَ بِلَالٌ وَتَقَدَّمَ أَبُو بَكْرٍ فَكَبَّرَ بِالنَّاسِ، وَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فِي الصُّفُوفِ حَتَّى قَامَ فِي الصَّفِّ، وَأَخَذَ النَّاسُ فِي التَّصْفِيقِ، وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي صَلَاتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ الْتَفَتَ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُهُ أَنْ يُصَلِّيَ فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، مَا لَكُمْ حِينَ نَابَكُمْ شَيْءٌ فِي الصَّلَاةِ أَخَذْتُمْ فِي التَّصْفِيقِ، إِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيَقُلْ: سُبْحَانَ اللَّهِ؛ فَإِنَّهُ لَا يَسْمَعُهُ أَحَدٌ حِينَ يَقُولُ: سُبْحَانَ اللَّهِ إِلَّا الْتَفَتَ إِلَيْهِ، يَا أَبَا بَكْرٍ: مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ لِلنَّاسِ حِينَ أَشَرْتُ إِلَيْكَ؟» قَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ يَنْبَغِي لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট খবর পৌঁছল যে, বানু 'আম্র ইবনু 'আওফ-এর মাঝে কোন বিরোধ দেখা দিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) কিছু লোকসহ তাদের মাঝে মীমাংসা করার জন্যে বের হলেন, রাসূলুল্লাহ (ﷺ) সেখানে কাজে আটকা পড়লেন ইত্যবসরে যুহরের সময় হলো। বিলাল (রাঃ) আবূ বাক্স (রাঃ)-এর কাছে এসে বললেন, হে আবূ বাক্স (রাঃ)! রাসূলুল্লাহ (ﷺ) তো আটকা পড়েছেন, আর এদিকে সালাতের সময় হয়েছে আপনি কি লোকেদের ইমাম হবেন? তিনি বললেন, হ্যাঁ যদি তুমি ইচ্ছা কর!তখন বিলাল (রাঃ) ইক্বামাত বললেন, আর আবূ বাক্স (রাঃ) সামনে অগ্রসর হলেন। তিনি লোকেদের নিয়ে সালাতের তাকবির বললেন, এদিকে রাসূলুল্লাহ (ﷺ) হেঁটে এসে কাতারে দাঁড়ালেন। আর লোক হাত তালি দিতে লাগলেন। আবূ বাক্স (রাঃ) সালাতের মধ্যে এদিক সেদিক তাকাতেন না। যখন লোকেরা বারবার এরূপ করতে লাগলেন তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) উপস্থিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইশারায় সালাত আদায় করতে আদেশ করলেন। আবূ বাক্স (রাঃ) তাঁর হস্তদ্বয় উত্তোলন করে আল্লাহর প্রশংসা করলেন এবং পেছনে সরে এসে কাতারে শামিল হলেন। রাসূলুল্লাহ (ﷺ) সম্মুখে অগ্রসর হয়ে লোকেদের নিয়ে সালাত আদায় করলেন।তিনি সালাত শেষে লোকেদের দিকে ফিরে বললেন, হে লোক সকল! তোমাদের কি হলো যে, সালাতে কোন সমস্যা দেখা দিলে তোমরা হাত তালি দিতে শুরু কর? হাত তালি দেয়া তো নারীদের জন্যে। সালাতে কারো কোন সমস্যা দেখা দিলে সে যেন 'সুবহা-নাল্ল-হ' বলে। কেননা সুবহানাল্লাহ বলতে শুনলেন সকলেই তার দিকে তাকাবে। (তারপর তিনি বললেন) হে আবূ বাক্স! আমি যখন তোমার প্রতি ইশারা করলাম তখন সালাত আদায় করা থেকে তোমাকে কোন বস্তু ক্ষান্ত রাখলো? আবূ বাক্স (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখে আবূ কুহাফাহ্-এর পুত্রের ইমামাত করা শোভা পায় না।
১০/৮. অধ্যায়ঃ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ قَالَ: «آخِرُ صَلَاةٍ صَلَّاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الْقَوْمِ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا خَلْفَ أَبِي بَكْرٍ»
রাসূলুল্লাহ (ﷺ) সর্বশেষ যে সালাত লোকের সঙ্গে জামা'আতে আদায় করলেন তা ছিল আবূ বাক্র (রাঃ)-এর পেছনে। তিনি এক কাপড়ে সালাত আদায় করেছিলেন এবং বিপরীত দিক হতে কাঁধের ওপর কাপড় পরে বুকের ওপর এর দু'প্রান্তে গিট দিয়ে নিয়েছিলেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ عِيسَى صَاحِبُ الْبَصْرِيِّ قَالَ: سَمِعْتُ شُعْبَةَ يَذْكُرُ، عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ أَبَا بَكْرٍ صَلَّى لِلنَّاسِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّفِّ»
আবূ বাক্র (রাঃ) লোকের ইমাম হয়ে সালাত আদায় করলেন, আর রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন তাঁর পেছনের কাতারে।