১০/৪. অধ্যায়ঃ
যে বয়সে বড় তাকে ইমাম মনোনীত করা
সুনানে নাসাঈ : ৭৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৮১
أَخْبَرَنَا حَاجِبُ بْنُ سُلَيْمَانَ الْمَنْبِجِيُّ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَابْنُ عَمٍّ لِي - وَقَالَ: مَرَّةً أَنَا وَصَاحِبٌ لِي - فَقَالَ: «إِذَا سَافَرْتُمَا فَأَذِّنَا وَأَقِيمَا، وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»
মালিক ইব্ন হুয়াইরিস (রাঃ) হতে বর্ণিতঃ
এক সময় আমি এবং আমার এক চাচাত ভাই রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম। অন্য এক সময় বলেছেন, আমি এবং আমার এক সাথী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম। তিনি বললেন, যখন তোমরা সফর করবে, তখন তোমরা আজান দেবে এবং ইকামত বলবে আর তোমাদের ইমামত করবে তোমাদের মাঝে যে বয়সে বড়।
