১০/৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৭৮৪ - সালাতে ভুল জানাতে সুবহানাল্লাহ বলার নিয়ম
প্রজার ইমামাতের সময় শাসক আসলে
সালাতে সমস্যা হলে সুবহানাল্লাহ: ইমামকে জানানোর নিয়ম
সুনানে আন-নাসায়ী : ৭৮৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৭৮৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَغَهُ أَنَّ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ كَانَ بَيْنَهُمْ شَيْءٌ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصْلِحَ بَيْنَهُمْ فِي أُنَاسٍ مَعَهُ، فَحُبِسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَانَتِ الْأُولَى فَجَاءَ بِلَالٌ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ: يَا أَبَا بَكْرٍ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ حُبِسَ وَقَدْ حَانَتِ الصَّلَاةُ، فَهَلْ لَكَ أَنْ تَؤُمَّ النَّاسَ؟ قَالَ: نَعَمْ إِنْ شِئْتَ.فَأَقَامَ بِلَالٌ وَتَقَدَّمَ أَبُو بَكْرٍ فَكَبَّرَ بِالنَّاسِ، وَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فِي الصُّفُوفِ حَتَّى قَامَ فِي الصَّفِّ، وَأَخَذَ النَّاسُ فِي التَّصْفِيقِ، وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي صَلَاتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ الْتَفَتَ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُهُ أَنْ يُصَلِّيَ فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ حَتَّى قَامَ فِي الصَّفِّ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، مَا لَكُمْ حِينَ نَابَكُمْ شَيْءٌ فِي الصَّلَاةِ أَخَذْتُمْ فِي التَّصْفِيقِ، إِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ، مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيَقُلْ: سُبْحَانَ اللَّهِ؛ فَإِنَّهُ لَا يَسْمَعُهُ أَحَدٌ حِينَ يَقُولُ: سُبْحَانَ اللَّهِ إِلَّا الْتَفَتَ إِلَيْهِ، يَا أَبَا بَكْرٍ: مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ لِلنَّاسِ حِينَ أَشَرْتُ إِلَيْكَ؟» قَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ يَنْبَغِي لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট খবর পৌঁছল যে, বানু 'আম্র ইবনু 'আওফ-এর মাঝে কোন বিরোধ দেখা দিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) কিছু লোকসহ তাদের মাঝে মীমাংসা করার জন্যে বের হলেন, রাসূলুল্লাহ (ﷺ) সেখানে কাজে আটকা পড়লেন ইত্যবসরে যুহরের সময় হলো। বিলাল (রাঃ) আবূ বাক্স (রাঃ)-এর কাছে এসে বললেন, হে আবূ বাক্স (রাঃ)! রাসূলুল্লাহ (ﷺ) তো আটকা পড়েছেন, আর এদিকে সালাতের সময় হয়েছে আপনি কি লোকেদের ইমাম হবেন? তিনি বললেন, হ্যাঁ যদি তুমি ইচ্ছা কর!তখন বিলাল (রাঃ) ইক্বামাত বললেন, আর আবূ বাক্স (রাঃ) সামনে অগ্রসর হলেন। তিনি লোকেদের নিয়ে সালাতের তাকবির বললেন, এদিকে রাসূলুল্লাহ (ﷺ) হেঁটে এসে কাতারে দাঁড়ালেন। আর লোক হাত তালি দিতে লাগলেন। আবূ বাক্স (রাঃ) সালাতের মধ্যে এদিক সেদিক তাকাতেন না। যখন লোকেরা বারবার এরূপ করতে লাগলেন তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) উপস্থিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইশারায় সালাত আদায় করতে আদেশ করলেন। আবূ বাক্স (রাঃ) তাঁর হস্তদ্বয় উত্তোলন করে আল্লাহর প্রশংসা করলেন এবং পেছনে সরে এসে কাতারে শামিল হলেন। রাসূলুল্লাহ (ﷺ) সম্মুখে অগ্রসর হয়ে লোকেদের নিয়ে সালাত আদায় করলেন।তিনি সালাত শেষে লোকেদের দিকে ফিরে বললেন, হে লোক সকল! তোমাদের কি হলো যে, সালাতে কোন সমস্যা দেখা দিলে তোমরা হাত তালি দিতে শুরু কর? হাত তালি দেয়া তো নারীদের জন্যে। সালাতে কারো কোন সমস্যা দেখা দিলে সে যেন 'সুবহা-নাল্ল-হ' বলে। কেননা সুবহানাল্লাহ বলতে শুনলেন সকলেই তার দিকে তাকাবে। (তারপর তিনি বললেন) হে আবূ বাক্স! আমি যখন তোমার প্রতি ইশারা করলাম তখন সালাত আদায় করা থেকে তোমাকে কোন বস্তু ক্ষান্ত রাখলো? আবূ বাক্স (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখে আবূ কুহাফাহ্-এর পুত্রের ইমামাত করা শোভা পায় না।
সুনানে আন-নাসায়ী হাদিস ৭৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে একদিকে মানুষের বিরোধ মীমাংসার চেষ্টা, অন্যদিকে জামাতে সালাতের শৃঙ্খলা তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একটি মীমাংসার কাজে দেরি করলে আবু বকর (রাঃ) লোকদের ইমামতি শুরু করেন। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কাতারে উপস্থিত হলে মুসল্লিরা হাততালি দিয়ে আবু বকর (রাঃ)-কে জানাতে থাকে। তিনি প্রথমে সালাতে এদিক-সেদিক না তাকালেও বারবার শব্দ শুনে তাকান। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে সালাত চালিয়ে যেতে ইশারা করেন, কিন্তু তিনি আল্লাহর প্রশংসা করে পিছিয়ে যান এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সামনে এসে সালাত শেষ করেন। শেষে শেখানো হয়, সালাতে কোনো সমস্যা হলে পুরুষরা “সুবহানাল্লাহ” বলবে; হাততালি নারীদের জন্য। “সালাতে ভুল হলে কী বলবে” প্রশ্নের মূল উত্তর এখানেই রয়েছে। ঘটনাটি জামাতের ভেতরে সংকেত দেওয়ার সঠিক পদ্ধতিও পরিষ্কার করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমাম অনুপস্থিত থাকলে উপযুক্ত ব্যক্তি জামাত শুরু করতে পারেন—ঘটনায় আবু বকর (রাঃ) তা করেছেন।
- সালাতে সমস্যা হলে পুরুষদের ‘সুবহানাল্লাহ’ বলতে বলা হয়েছে।
- এই বর্ণনায় হাততালিকে নারীদের জন্য বলা হয়েছে।
- আবু বকর (রাঃ)-এর আচরণে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর প্রতি গভীর সম্মান প্রকাশ পেয়েছে।
