১০/১৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৭৯৩ - সালাতে পুরুষের তাসবিহ ও নারীর হাততালি
ইমাম অনুপস্থিত থাকলে ভারপ্রাপ্ত নিযুক্ত করা
সালাতে সমস্যা হলে পুরুষ সুবহানাল্লাহ, নারী হাততালি দেবে
সুনানে আন-নাসায়ী : ৭৯৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৭৯৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا قَالَ: حَدَّثَنَا أَبُو حَازِمٍ قَالَ: سَهْلُ بْنُ سَعْدٍ: كَانَ قِتَالٌ بَيْنَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَتَاهُمْ لِيُصْلِحَ بَيْنَهُمْ، ثُمَّ قَالَ لِبِلَالٍ: «يَا بِلَالُ إِذَا حَضَرَ الْعَصْرُ وَلَمْ آتِ فَمُرْ أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». فَلَمَّا حَضَرَتْ أَذَّنَ بِلَالٌ ثُمَّ أَقَامَ، فَقَالَ لِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: تَقَدَّمْ , فَتَقَدَّمَ أَبُو بَكْرٍ فَدَخَلَ فِي الصَّلَاةِ، ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَجَعَلَ يَشُقُّ النَّاسَ حَتَّى قَامَ خَلْفَ أَبِي بَكْرٍ وَصَفَّحَ الْقَوْمُ، وَكَانَ أَبُو بَكْرٍ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ لَمْ يَلْتَفِتْ، فَلَمَّا رَأَى أَبُو بَكْرٍ التَّصْفِيحَ لَا يُمْسِكُ عَنْهُ الْتَفَتَ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لهُ: امْضِهْ، ثُمَّ مَشَى أَبُو بَكْرٍ الْقَهْقَرَى عَلَى عَقِبَيْهِ فَتَأَخَّرَ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقَدَّمَ فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ إِذْ أَوْمَأْتُ إِلَيْكَ أَنْ لَا تَكُونَ مَضَيْتَ؟»فَقَالَ: لَمْ يَكُنْ لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يَؤُمَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَالَ لِلنَّاسِ: «إِذَا نَابَكُمْ شَيْءٌ فَلْيُسَبِّحِ الرِّجَالُ، وَلْيُصَفِّحِ النِّسَاءُ»
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
বানু 'আম্র ইবনু 'আওফ-এর মধ্যে ঝগড়া হচ্ছিল। এ খবর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছলো। তিনি যুহরের সালাত আদায় করে তাদের মধ্যে আপোস করে দেবার জন্যে তাদের কাছে গেলেন। তারপর তিনি বিলাল (রাঃ)-কে বলেন, বিলাল! যখন আসরের সালাতের সময় হয় আর আমি আসতে না পারি তখন আবূ বাক্স (রাঃ)-কে বলবে, সে যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে। যখন সালাতের সময় হলো তখন বিলাল (রাঃ) আযান দিলেন। তারপর ইক্বামাত বললেন এবং আবূ বাক্স (রাঃ)-কে বললেন, সামনে যান, তখন আবু বাক্স (রাঃ) সামনে গিয়ে সালাত শুরু করলেন।তারপর রাসূলুল্লাহু (ﷺ) আসলেন এবং লোকেদের কাতারের মধ্যে দিয়ে এসে আবূ বাক্স (রাঃ)-এর পেছনে দাঁড়ালেন। লোক হাততালি দিয়ে ইশারা করলেন। আর আবূ বাক্স (রাঃ) সালাতে দাঁড়ালে কোন দিকে লক্ষ্য করতেন না। যখন তিনি দেখলেন তাদের হাততালি বন্ধ হচ্ছে না তখন তিনি লক্ষ্য করলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত চালিয়ে যাওয়া ইশারার জন্যে তিনি আল্লাহর শোকর আদায় করলেন। তারপর আবূ বাক্স (রাঃ) পেছনে সরে আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) তা দেখে সামনে অগ্রসর হলেন এবং লোকেদের নিয়ে সালাত আদায় করলেন।যখন সালাত শেষ করলেন তখন তিনি বললেন, হে আবূ বাক্স! আমি যখন তোমাকে ইঙ্গিত করলাম তখন তুমি পিছে সরে আসা থেকে কেন ক্ষান্ত থাকলে না! তিনি বললেন, আবূ কুহাফার পুত্রের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর ইমামাত করা শোভা পায় না। রাসূলুল্লাহ (ﷺ) লোকেদের বললেন, যখন তোমাদের কোন সমস্যা দেখা দেয় তখন পুরুষরা 'সুবহা-নাল্ল-হ' বলবে আর নারীরা 'হাত তালি' দিবে।
সুনানে আন-নাসায়ী হাদিস ৭৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে বানু আমর ইবন আওফের বিরোধ মীমাংসা, আবু বকর (রাঃ)-এর ইমামতি এবং সালাতে সমস্যা জানাবার নিয়ম একসঙ্গে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আসরের সময় ফিরতে না পারলে আবু বকর (রাঃ)-কে ইমাম করতে আগে থেকেই বিলাল (রাঃ)-কে বলেন। পরে তিনি এসে আবু বকর (রাঃ)-এর পেছনে দাঁড়ালে লোকেরা হাততালি দেয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ইশারায় তাঁকে চালিয়ে যেতে বললেও আবু বকর (রাঃ) পিছিয়ে যান। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সামনে এসে সালাত শেষ করেন। পরে তিনি বলেন, কোনো সমস্যা হলে পুরুষরা “সুবহানাল্লাহ” বলবে এবং নারীরা হাততালি দেবে। “সালাতে ভুল ধরানোর নিয়ম” বিষয়ে এটিই হাদিসের মূল শিক্ষা। পাশাপাশি আবু বকর (রাঃ)-এর বিনয় ও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর প্রতি সম্মানও ঘটনার মধ্যে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমাম অনুপস্থিত হলে তাঁর নির্দেশে অন্য ব্যক্তি জামাত পরিচালনা করতে পারেন।
- সালাতে সমস্যা হলে পুরুষদের ‘সুবহানাল্লাহ’ বলতে বলা হয়েছে।
- নারীদের জন্য হাততালির নির্দেশ এসেছে।
- আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে ইমাম থাকতে সংকোচ বোধ করেন।
