১০/১৬. অধ্যায়ঃ
ইমামের পেছনে ইকতিদা করা
সুনানে নাসাঈ : ৭৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৯৪
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَقَطَ مِنْ فَرَسٍ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ فَدَخَلُوا عَلَيْهِ يَعُودُونَهُ فَحَضَرَتِ الصَّلَاةُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ: " إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا: رَبَّنَا لَكَ الْحَمْدُ "
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রসূলুল্লাহ (ﷺ) ঘোড়া থেকে ডান দিকে পড়ে গেলেন। লোকেরা তাকে দেখতে (তার ঘরে) প্রবেশ করল। ইতিমধ্যে সালাতের সময় হলো। তিনি সালাত আদায় করে বললেন, ইমাম বানানো হয়, তার অনুসরণ করার জন্যে। যখন তিনি রুকু করেন তখন তোমরাও রুকু করবে। আর যখন মাথা উঠান তখন তোমরা মাথা উঠাবে, আর যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে, আর যখন ইমাম "সামি‘আল্লাহু লিমান হামিদাহ” (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তা শুনে থাকেন) বলেন, তখন তোমরা বলবে, “রব্বানা লাখাল হাম্দ” (হে আমাদের প্রতিপালক! তোমার জন্য সকল প্রশংসা)।
