১০/১৭. অধ্যায়ঃ
যে ইমামের ইকতিদা করেছে তার ইকতিদা করা
সুনানে নাসাঈ : ৭৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৯৫
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ جَعْفَرِ بْنِ حَيَّانَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا فَقَالَ: «تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ، وَلَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ»
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর সাহাবীদের মধ্যে লক্ষ্য করলেন সম্মুখের সারি থেকে পেছনে সরে থাকা। তিনি বললেন, তোমরা সম্মুখে এগিয়ে আসো এবং আমার অনুসরণ কর। আর তোমাদের পরবর্তীগণ তোমাদের অনুসরণ করবে। যে সম্প্রদায় সর্বদা সম্মুখের কাতার থেকে পেছনে থাকতে চাইবে, আল্লাহ তা'আলা তাদের পেছনে করে দিবেন।
