২০/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৬২০ - নবীজির তাহাজ্জুদ ও বিতর আদায়ের পদ্ধতি
(নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর) যে যিক্রের মাধ্যমে ক্বিয়ামুল লায়ল শুরু করা হবে
নবীজির তাহাজ্জুদ পদ্ধতি: তিলাওয়াত, ওজু ও বিতর
সুনানে আন-নাসায়ী : ১৬২০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৬২০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي مَخْرَمَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ، أَنَّهُ بَاتَ عِنْدَ مَيْمُونَةَ أُمِّ الْمُؤْمِنِينَ وَهِيَ خَالَتُهُ، فَاضْطَجَعَ فِي عَرْضِ الْوِسَادَةِ، «وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَبْلَهُ قَلِيلًا أَوْ بَعْدَهُ قَلِيلًا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الْآيَاتِ الْخَوَاتِيمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي»، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، «فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ»
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
কুরায়ব (রহঃ) হতে বর্ণিত। 'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) তাঁকে সংবাদ দিয়েছেন, যে তিনি একবার উম্মুল মু'মিনীন মায়মূনাহ্ (রাঃ)-এর নিকট রাত যাপন করেন। তিনি সম্পর্কে তাঁর খালা ছিলেন তিনি শুইলেন বালিশের প্রস্থে আর রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর পরিবার শুইলেন বালিশের দৈর্ঘ্যে। রাসূলুল্লাহ (ﷺ) ঘুমিয়ে পড়লেন।যখন রাত অর্ধেক হয়ে গেল তার কিছু পূর্বে বা পরে রাসূলুল্লাহ (ﷺ) জাগ্রত হলেন এবং হাত দ্বারা মুখমণ্ডল থেকে ঘুমের রেশ দূর করতে লাগলেন। তারপর সূরা আ-লি 'ইমরান-এর শেষ দশটি আয়াত তিলাওয়াত করলেন। তারপর একটি লটকানো মশকের কাছে গেলেন এবং তার (পানি) দ্বারা উত্তমরূপে ওজু করলেন এবং দাঁড়িয়ে (তাহাজ্জুদের) সালাত আদায় করতে থাকলেন।'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) বলেন, আমিও দাঁড়িয়ে তাঁর মতো করলাম এবং গিয়ে তাঁর পাশে দাঁড়ালাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে মলতে লাগলেন। অতঃপর তিনি দু' রাক'আত সালাত আদায় করলেন। আবার দু' রাক্'আত, আবার দু' রাক্'আত, তারপরও দু' রাক'আত, আবারও দু' রাক'আত, আবার দু' রাক'আত সালাত আদায় করে বিতরের সালাত আদায় করলেন। অতঃপর শুয়ে পড়লেন। পরে মুয়াজ্জিন তাঁর কাছে আসলে সংক্ষিপ্তভাবে দু' রাক্'আত ফাজরের সুন্নাত আদায় করলেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৬২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) মায়মূনা (রাঃ)-এর ঘরে রাত কাটানোর সময় নবীজি (صلى الله عليه وسلم)-এর রাতের আমল দেখেন। নবীজি (صلى الله عليه وسلم) রাতের অর্ধেকের কাছাকাছি সময়ে জেগে মুখ থেকে ঘুমের রেশ দূর করেন। তারপর সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করেন। এরপর ঝুলানো মশকের পানি দিয়ে ভালোভাবে ওজু করেন এবং সালাতে দাঁড়ান। ইবনু আব্বাস (রাঃ) তাঁর পাশে দাঁড়ালে নবীজি (صلى الله عليه وسلم) তাঁকে আদরভরে ঠিক করেন। তিনি দুই রাকাত করে সালাত আদায় করেন, তারপর বিতর পড়েন। পরে শুয়ে পড়েন এবং মুয়াজ্জিন এলে সংক্ষিপ্তভাবে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাতে জেগে কুরআন তিলাওয়াত করা নবীজি (صلى الله عليه وسلم)-এর আমলে এসেছে।
- তাহাজ্জুদের আগে ভালোভাবে ওজু করা উচিত।
- রাতের সালাত দুই রাকাত করে আদায়ের দৃষ্টান্ত আছে।
- বিতরের পর ফজরের আগে বিশ্রাম নেওয়ার বর্ণনাও এসেছে।
