৪১/১. অধ্যায়ঃ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَقِيقَةِ فَقَالَ: «لَا يُحِبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ الْعُقُوقَ»، وَكَأَنَّهُ كَرِهَ الِاسْمَ، قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا نَسْأَلُكَ أَحَدُنَا يُولَدُ لَهُ، قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْ وَلَدِهِ، فَلْيَنْسُكْ عَنْهُ عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ» قَالَ دَاوُدُ سَأَلْتُ زَيْدَ بْنَ أَسْلَمَ عَنِ الْمُكَافَأَتَانِ قَالَ: «الشَّاتَانِ الْمُشَبَّهَتَانِ تُذْبَحَانِ جَمِيعًا»
'আম্র ইবনু শু'আয়ব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে, তাঁর দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে 'আক্বীক্বাহ্ সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: আল্লাহ তা'আলা বাবা-মায়ের অবাধ্যতাকে পছন্দ করেন না, সম্ভবত তিনি এই ['আক্বীক্বাহ্] নামকে অপছন্দ করলেন। ঐ ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ) আমরা আপনার নিকট জানতে চাই, কারো সন্তান হলে সন্তানের পক্ষ হতে যা যাবাহ করা হয় সেই সম্পর্কে।তিনি (ﷺ) বললেন: যে ব্যক্তি নিজ সন্তানের পক্ষ হতে যাবাহ করতে চায়, সে যেন ছেলে সন্তানের পক্ষ হতে একই ধরনের দু'টি বকরি যাবাহ করে এবং মেয়ে সন্তানের পক্ষ হতে একটি বকরি যাবাহ করে। রাবী দাউদ (রহঃ) বলেন : আমি যায়দ ইবনু আসলাম (রহঃ)-এর নিকট জিজ্ঞেস করলাম একই ধরনের অর্থ কী? তিনি বললেন : "দেখতে একই রকম এবং একত্রে যাবাহ করা হয়"।
কেননা এরই যমধাতু হতে উৎপন্ন ‘উকুক’-এর অর্থ পিতামাতার অবাধ্যতা করা। কিন্তু বহু হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) কর্তৃক এ নামের ব্যবহার পাওয়া যায়। কাজেই বলতে হবে, এ অপছন্দ করার বিষয়টি রাবীর ধারণা। খুব সম্ভবত মহানবী (ﷺ) এ স্থলে পিতামাতার অবাধ্যতার কথাটি তুলেছেন প্রসঙ্গক্রমে, যেহেতু উভয় শব্দ একই ধাতু হতে উৎপন্ন হয় এবং বিশেষত এ কারণে যে, ‘আকীকা সাধারণত পিতামাতাই দিয়ে থাকে।
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ، عَنْ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ»
'আবদুল্লাহ ইবনু বুরায়দাহ্ (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসায়ন-এর পক্ষে 'আক্বীক্বাহ্ করেন।
৪১/২. অধ্যায়ঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، وَحَبِيبٌ، وَيُونُسُ، وَقَتَادَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِي الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا، وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পুত্র সন্তানের জন্য 'আক্বীক্বাহ্ রয়েছে। কাজেই তার জন্য যাবাহ করবে এবং তার মাথা নেড়া করবে।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ عَطَاءٍ، وَطَاوُسٍ، وَمُجَاهِدٍ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِي الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَفِي الْجَارِيَةِ شَاةٌ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছেলে সন্তানের জন্য একই রকমের দুটি বকরি হবে এবং মেয়ে সন্তানের জন্য একটি বকরি যাবাহ করতে হবে।
৪১/৩. অধ্যায়ঃ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: قَالَ عَمْرٌو عَنْ عَطَاءٍ، عَنْ حَبِيبَةَ بِنْتِ مَيْسَرَةَ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছেলে সন্তানের 'আক্বীক্বায় একই রকমের দুটি বকরি, মেয়ে সন্তানের 'আক্বীক্বায় একটি বকরি যাবাহ করতে হবে।
৪১/৪. অধ্যায়ঃ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ وَهُوَ ابْنُ أَبِي يَزِيدَ، عَنْ سِبَاعِ بْنِ ثَابِتٍ، عَنْ أُمِّ كُرْزٍ قَالَتْ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ أَسْأَلُهُ عَنْ لُحُومِ الْهَدْيِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «عَلَى الْغُلَامِ شَاتَانِ، وَعَلَى الْجَارِيَةِ شَاةٌ، لَا يَضُرُّكُمْ ذُكْرَانًا كُنَّ أَمْ إِنَاثًا»
আমি হুদায়বিয়ায় নাবী (ﷺ) এর নিকট কুরবানীর জন্তুর গোশত সম্পর্কে প্রশ্ন করার জন্য উপস্থিত হই। তখন আমি তাঁকে বলতে শুনি : ছেলে সন্তানের পক্ষ হতে 'আক্বীক্বার জন্য দুটি বকরি, আর মেয়ে সন্তানের জন্য একটি বকরি যাবাহ করতে হবে তা নর হোক বা মাদী।
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، عَنْ سِبَاعِ بْنِ ثَابِتٍ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ لَا يَضُرُّكُمْ ذُكْرَانًا كُنَّ أَمْ إِنَاثًا»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছেলে সন্তানের জন্য দুটি বকরি এবং মেয়ে সন্তানের জন্য একটি বকরি যাবাহ করতে হবে নর হোক বা মাদী তাতে কোন ক্ষতি নেই।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ هُوَ ابْنُ طَهْمَانَ، عَنْ الْحَجَّاجِ بْنِ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا بِكَبْشَيْنِ كَبْشَيْنِ»
রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসায়ন-এর 'আক্বীক্বায় দুটি করে বকরি যাবাহ করেন।
৪১/৫. অধ্যায়ঃ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَا: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، أَنْبَأَنَا قَتَادَةُ، عَنْ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ غُلَامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى»
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: প্রত্যেক সন্তান আকীকার সাথে আবদ্ধ। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ হতে যাবাহ করতে হবে। সেদিন তার মাথা নেড়া করতে হবে এবং তার নাম রাখতে হবে।
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ قَالَ لِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ: سَلِ الْحَسَنَ مِمَّنْ سَمِعَ حَدِيثَهُ فِي الْعَقِيقَةِ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: سَمِعْتُهُ مِنْ سَمُرَةَ
আমাকে মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) বললেন, তুমি হাসান বাসরী-এর নিকট আকীকার হাদীস সম্পর্কে প্রশ্ন কর যে, তিনি তা কার কাছ থেকে শুনেছেন? আমি তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন: আমি তা সামুরাহ্ (রাঃ) থেকে শুনেছি।