৪১/৫. অধ্যায়ঃ
'আক্বীক্বাহ্ কখন করতে হবে
সুনানে নাসাঈ : ৪২২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪২২১
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ قَالَ لِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ: سَلِ الْحَسَنَ مِمَّنْ سَمِعَ حَدِيثَهُ فِي الْعَقِيقَةِ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: سَمِعْتُهُ مِنْ سَمُرَةَ
হাবীব ইব্ন শাহীদ (রহঃ) হতে বর্ণিতঃ
হাবীব ইবন শাহীদ (রহঃ) বলেন, আমাকে মুহাম্মাদ ইবন সিরীন (রহঃ) বললেন, তুমি হাসান বাসরি-এর নিকট আকিকা সম্পর্কে হাদিসের বিষয়ে জিজ্ঞাসা করো যে, তিনি তা কার কাছ থেকে শুনেছেন? আমি তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন: আমি তা সামুরা (রাঃ) থেকে শুনেছি।
